অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত এক শিশু সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলার একটি গ্রামে। সেখানে আচমকাই একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আর তাতে প্রাণ হারিয়েছেন দুই নারী ও এক শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। তাদেরকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, রিধাউ গ্রামের ওই কারখানায় যখন ঘটনাটি ঘটে তখন দেখা উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আচমকাই বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনজন । বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কী করে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখন জানা যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনি কারখানায় বাজি তৈরির সময় যে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তাতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, বেআইনই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রথম নয়। চলতি  মে মাসে তামিলনাড়ুর শিবকাশীতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে অন্ততপক্ষে ১২ জন প্রাণ হারান। এছাড়াও চলতি বছর ফেব্রুয়ারি মাসে  বিরুধুনগরের ভেম্বাকোট্টাইয়ের কাছে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে  পাঁচ মহিলা সহ নয়জন প্রাণ হারান। বারবার কি করে বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?