সুখবর, যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হল যুদ্ধের জন্য বন্ধ করা ৩২ বিমানবন্দর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যেই চালু হল সাময়িকভাবে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর। নয়াদিল্লি ও ইসলামাবাদ আন্তর্জাতিক সীমান্তে পরিস্থিতি শান্ত করতে সম্মত হওয়ার পরে চণ্ডীগড় ও শ্রীনগর সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে যাত্রী পরিষেবায় এই বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান। এরপরেই সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২ টি বন্ধ করে দেওয়া বিমানবন্দর। সাময়িক সময়ের জন্য এগুলো বন্ধ রাখা হয়েছিল। জম্মু থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থান, গুজরাত-এর বিমানবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ুসেনার তরফে সবুজ সঙ্কেত মেলার পর থেকেই নোটাম জারি হয়েছে।

যুদ্ধের আবহে বিপদ এড়াতে অসামরিক বিমানের জন্য বন্ধ করা রাখা হয়েছিল বিমানবন্দরগুলো। যুদ্ধবিরতি ঘোষণার পর মোটামুটি শান্ত থাকায় বিমানবন্দরগুলো চালু করার কথা হচ্ছিল। রবিবারই বিমানবন্দরগুলি খুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে বিমানবন্দরগুলো।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের সীমান্ত এলাকায় ড্রোন হামলার চালানোর চেষ্টা ব্যর্থ হয় পাকিস্তানের। এরপরেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তার সময়সীমা বৃদ্ধি করে ১৫ মে ভোর সাড়ে ৫টা পর্যন্ত করা হয়েছিল।  এই কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে। তারপরেই যাত্রী পরিষেবায় ফের চালু করা হয়েছে বিমানবন্দর।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের