বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সামনেই শব্দ আর আলোর উ‍ৎসব দিওয়ালি। ওই উ‍ৎসবের জন্য আতশবাজি তৈরির সময়েই ঘটল বিপত্তি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা কারখানা। বারুদ আর আগুনের স্ফুলিঙ্গে ছিন্নভিন্ন হয়ে গেলেন সাত শ্রমিক। তাদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও একাধিক শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সিওয়ান জেলার আলমপুর গ্রামে।  দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিওয়ানের জেলাশাসক বিজয় প্রকাশ মীনা ও পুলিশ সুপার ভরত সোনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ আলিমপুর গ্রামে বাজি তৈরির কারখানায় আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ধ্বংস হয়ে যায় বাড়িটি। কারখানার মালিক মোহাম্মদ আমিরুদ্দিন মিয়া। নিজের বাড়িতেই কারখানা চালাচ্ছিলেন তিনি। বিস্ফোরণের তীব্রতা এত ব্যাপক ছিল যে কারখানার আশেপাশে থাকা বেশ কয়েকটি বাড়িও কেঁপে ওঠে। ভবনের একাংশের ধ্বংসাবশেষ রাস্তায় গিয়ে পড়ে। জুনায়েদ রিজভি নামে স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান যে, প্রথম বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কারখানায় মজুত থাকা অন্যান্য আতশবাজিতে। যার ফলে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। বিস্ফোরণে নিহতদের কয়েকজনের শরীরের অংশ বাতাসে ছিটকে গিয়েছিল। বিস্ফোরণে নিহতদের শরীরের বিভিন্ন অংশ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সিওয়ানের জেলাশাসক বিজয় প্রকাশ মীনা এবং পুলিশ সুপার ভরত সোনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক মীনা বলেন, ‘বিস্ফোরণে নিহতদের কিছু ছিন্নভিন্ন দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি, কারণ তাদের শরীরের অংশগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়, তবে দুই থেকে তিনটি মৃতদেহ শনাক্ত করা গিয়েছে। আমরা দেহগুলো শনাক্ত করার চেষ্টা করছি।’

 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের