উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই মন খারাপ করা খবর। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উত্তর প্রদেশের বাগপত জেলার বড়গাঁও কাটের কাছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী একটি বাস ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছেন একাধিকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

বাগপতের পুলিশ সুপার সুরজ কুমার রাই জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং তাঁদের পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে।’ জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে যখন বাসটি রাজস্থান থেকে বাদাউনের দিকে যাচ্ছিল এবং বাসে প্রায় ৩২ জন যাত্রী ছিলেন। তিনি আরও জানান যে, খবর পাওয়ার পরপরই চারটি পুলিশ রেসপন্স ভেহিকেল (পিআরভি) ইউনিট, অ্যাম্বুলেন্স এবং স্থানীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উল্টে যাওয়া বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কমিউনিটি হেলথ সেন্টার (সিএইচসি) ও জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নততর চিকিৎসার জন্য অন্যান্য জায়গায় পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

জানা গিয়েছে, বাসটি রাজস্থানের বাঙ্গার থেকে ফিরছিল। বাগপতের জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লালও নিশ্চিত করেছেন যে, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তিনি জানান, গাড়িটি উল্টে গিয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাসের গতিবেগ কত ছিল, কীভাবে ঘটল দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। 

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের