ওয়াইসির দলের চার বিধায়কের যোগ, বিজেপিকে টপকে বিহারে সবচেয়ে বড় দল RJD

লালুর দলের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০-তে।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনা বিধায়কদের (Shiv Sena Mla’s) বিদ্রোহ নিয়ে যখন সরগরম জাতীয় রাজনীতি, তখন বিহারেও দলবদলের খেলা চলল। বুধবার আসাউদ্দিন ওয়াইসির (Asauddin Oaiswi) দল মিমের (AIMIM) চার বিধায়ক নাম লেখালেন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) রাষ্ট্রীয় জনতা দলে (RJD)। আর তার ফলেই বিধায়ক সংখ্যার নিরিখে ফের বিজেপিকে (BJP) টেক্কা দিয়ে বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক দলের তকমা পেল আরজেডি (RJD)। লালুর দলের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০-তে।

গত বিধানসভা নির্বাচনে বিধায়ক সংখ্যার নিরিখে একক বৃহত্তম দল হয়ে আত্মপ্রকাশ করেছিল লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দল। লণ্ঠন প্রতীক নিয়ে জিতেছিলেন ৭৬ জন। সামান্য পিছিয়ে ছিল বিজেপি (BJP)। পদ্ম প্রতীকে জিতেছিলেন ৭৪ জন। কিন্তু মুকেশ সাহানির (Mukesh Saini) বিকাশশীল ইনসান পার্টির (VIP) তিন বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখানোয় এক লাফে ৭৭-এ পৌঁছে গিয়েছিল বিজেপি এবং বিধায়ক সংখ্যার নিরিখে আরজেডিকে পিছনে ফেলে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

কিন্তু সেই স্বস্তি বেশি দিন থাকল না। উপনির্বাচনে একটি আসন বিরোধী শিবির থেকে ছিনিয়ে ৭৬-এ পৌঁছে গিয়েছিল আরজেডি। আর এদিন আসাউদ্দিন ওয়াইসির দলের চার বিধায়ক নাম লেখানোয় বিজেপিকে টপকে ফের একক বৃহত্তম দলের তকমা পুনুরুদ্ধার করল। এদিন এআইএমআইএমের হয়ে জয়ী ভাইসির বিধায়ক সৈয়দ রুকনুউদ্দিন আহমেদ, জকিহাটের বিধায়ক শাহনওয়াজ আলম, বাহাদুরগঞ্জের মোহাম্মদ আঞ্জার নাইমি ও কোচাধামনের বিধায়ক মোহাম্মদ এজহার আসফি আরজেডিতে যোগ দিয়েছেন। শুধুমাত্র আমোর থেকে জয়ী আনোয়ারুল ইসলাম এখন ওয়াইসির দলে রয়েছেন। পাঁচ বিধায়কের মধ্যে চার জন দলবদল করায় দলত্যাগীদের বিরুদ্ধে দলত্যাগ নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে না।

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১