হাজারিবাগে হাতির হানায় মৃত্যু ৬ জনের, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে হাতির হানা। তারজেরে প্রাণ হারালেন ৬জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। মৃতদের মধ্যে ৪জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ  ঝাড়খণ্ডের হাজারিবাগের চুরচু ব্লকের গোন্ডওয়ার গ্রামে তাণ্ডব চালায় ৫টি হাতি। ওই এলাকায় গ্রামের বাড়িতে হামলা চালায় হাতির পাল। স্থানীয়রা জানিয়েছে, গ্রামের একাধইক বাড়ি ও খেতের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে হাতিরা। বিগত কয়েকদিন ধরেই প্রায় ১৮টি হাতি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। বৃহস্পতিবার রাতে ৫টি বন্য হাতি তাণ্ডব চালিয়েছে। হাতিদের হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের অফিসার ও কর্মীরা। এর আগে জানুয়ারি মাসে চাইবাসা জেলায় হাতির হামলায় ২০ জনের মৃত্যু হয়েছিল।

হাতির হানায় বাড়ি ঘর সমস্ত ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। বেশি রাতে ঘর থেকে না বেরোনোর কথা বলা হয়েছে। পাশাপাশি হাতি তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে হাতির দলটি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

বনদফতরের পক্ষ থেকে ওই এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হাতির এই দলটি অত্যন্ত হিংস্র। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলার পাশাপাশি রাতেও হামলা চালাচ্ছে তারা। হাতির তান্ডবে একাধিক কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। মাঠের ফসলেও হানা দিয়েছে এই হাতির দলটি। যারফলে মাথায় হাত কৃষকদেরও। নাজেহাল হচ্ছে বনদফতর ও সাধারণ মানুষ। 

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট