বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

তবে প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয়ের প্রত্যাশা ছিল ১০০ কোটি, কিন্তু তা হয়নি। তবে সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়েছে ছবিটি। অতিক্রম করেছে ২০০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে থালাপথি বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’। মুক্তির আগে বুকিং-এও ঝড় তুলেছিল ছবি। ২০ কোটির টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। মুক্তির চারদিন পরেও বক্সঅফিসে ঝড় তুলতে অব্যাহত ‘জয় নয়গান’। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আগে এটাই তাঁর শেষ ছবি বলে জানিয়ে দিয়ে ছিলেন বিজয়। আর তিনি অভিনয়ে ফিরবেন কিনা সেটাও জানা নেই। যাই হোক, বিজয়ের এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। তবে প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয়ের প্রত্যাশা ছিল ১০০ কোটি, কিন্তু তা হয়নি। তবে সপ্তাহান্তে ঘুরে দাঁড়িয়েছে ছবিটি। অতিক্রম করেছে ২০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তামিলনাড়ুতে ‘জন নয়গান’ হাউসফুল শো দিয়ে মুক্তি পেলেও, রাজ্যের বাইরে ছবির আয় তত টাও আশাব্যঞ্জক ছিল না। ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী মোট ৭৮ কোটি টাকা আয় করেছিল। এরপর শুক্রবার ‘জন নয়গান’-এর আয়ে কিছুটা পতন দেখা গেলেও, শনি ও রবিবারে ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছে ছবি। ভারতে যথাক্রমে ২৮.৯০ কোটি ও ৩২ কোটি টাকা আয় করেচে। এর ফলে, চারদিনে ছবিটির দেশীয় মোট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি টাকা। তবে বিদেশে, আমেরিকায় ছবিটি ভাল ব্যবসা করছে। উত্তর আমেরিকায়, ‘জন নয়গান’ মুক্তির প্রথম দিনেই ২ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। অন্যান্য অঞ্চলে এটি ১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। রবিবার শেষ নাগাদ, ছবিটির বৈদেশিক আয় ৭.৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সুতরাং এখন ছবির বিশ্বব্যাপী মোট আয় ২১৭ কোটি টাকা, যা সুরিয়ার ‘কারুপ্পু’-র পর এই বছরের দ্বিতীয় তামিল চলচ্চিত্র হিসেবে মাইলফলক স্পর্শ করেছে।

উল্লেখ্য, এইচ বিনোথ পরিচালিত ‘জন নয়গান’ হল রাজনীতিতে পুরোদমে প্রবেশের আগে বিজয়ের শেষ চলচ্চিত্র। ছবিটি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সিবিএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরই মধ্যে বিজয়ের দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভ করে এবং বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ছবিটিতে পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারায়ণ-সহ একঝাঁক বিশিষ্ট তারকা অভিনয় করেছেন।

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট