রাজস্থানে একই পরিবারের ছ’জনের মৃতদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

মরু রাজ্যের উদয়পুরে বাড়ি থেকে চার শিশু-সহ একই পরিবারের ছ’জনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদের মধ্যে চার মাসের একটি শিশুও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার রাজস্থানে। মরু রাজ্যের উদয়পুরে বাড়ি থেকে চার শিশু-সহ একই পরিবারের ছ’জনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদের মধ্যে চার মাসের একটি শিশুও রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঠিক কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত নেমেছে রাজস্থান পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সোমবার উদয়পুরের জেলার গোগুন্ডা শহরতলির একটি বাড়ি থেকে চার শিশু-সহ ৬টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির গৃহকর্তার নাম প্রকাশ গোমতি। তিনি খাবার ফেরি করতেন। তাঁর স্ত্রী দুর্গা গোমতি সহ ছ’ জনের মৃতদেহ পাওয়া যায়। প্রকাশের বাড়ির পাশেই থাকেন তাঁর দুই ভাই। সকাল হওয়ার পরও দরজা না খোলায় ডাকাডাকি করেন তাঁরা। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হওয়ায় দরজা ভাঙা হয়। তখনই এই জিনিস দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। তাদের বক্তব্য, বাড়ির একটি ঘর থেকে সবকটি দেহ উদ্ধার হয়েছে। পরিবারের প্রধান ও তিন শিশুর দেহ ঝুলন্ত অবস্থায় মেলে। বিছানায় শায়িত অবস্থায় ছিল চার মাসের শিশু ও এক মহিলার দেহ।

জেলা পুলিশ সুপার কুন্দন কাঁওরিয়া বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ছয় জনের তা জানতে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। দেহগুলিকে স্থানীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ডগ স্কোয়াড পৌঁছেছে বাড়িতে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। রাজস্থানের ঘটনা বুরারির স্মৃতি ফিরিয়ে আনল।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার