অমিক্রণ আতঙ্ক! আন্তর্জাতিক যাত্রীদের জন্য আরও কঠোর মারাঠা সরকার

মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিদেশ থেকে যে সমস্ত যাত্রীকে মহারাষ্ট্রে পা রাখবেন তাঁদের অন্তুত ১৫ দিনের বিদেশযাত্রার যাবতীয় তথ্য রাজ্যের অধিবেশন দফতরকে জানাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিওরে ওমিক্রন আতঙ্ক। আপাতত করোনার এই নতুন প্রজাতির জন্যই বিশ্ববাসী ত্রস্ত। ইতিমধ্যেই এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ১৪টি দেশে হানা দিয়েছে করোনার নতুন স্ট্রেন। এখনও পর্যন্ত যদিও আমাদের দেশে নিশ্চিত রূপে অমিক্রণ আক্রান্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি তবে দক্ষিণ আফ্রিকা থেকে আগত একাধিক যাত্রীর শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে। তঁদের নমুনা সংগ্রহ করে পাঠানোও হয়েছে পরীক্ষার জন্য। যদিও সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি কিন্তু তাতেই কার্যত রাতের ঘুম উড়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের। ওমিক্রন রুখতে তড়িঘড়ি একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে দেশজুড়ে। যদিও অধিকাংশ বিধিনিষেধই আন্তর্জাতিক যাত্রীদের জন্য বলবৎ করা হচ্ছে। বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে যারা এই দেশে আসছেন তাঁদের ওপরই বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আর তাই এবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম নীতি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিদেশ থেকে যে সমস্ত যাত্রীকে মহারাষ্ট্রে পা রাখবেন তাঁদের অন্তুত ১৫ দিনের বিদেশযাত্রার যাবতীয় তথ্য রাজ্যের অধিবেশন দফতরকে জানাতে হবে। ওমিক্রনের জন্য ইতিমধ্যেই যে সমস্ত দেশকে বিশ্বের ঝুঁকিপূর্ণ তকমা দেওয়া হয়েছে সেইসব দেশ থেকে মহারাষ্ট্রে এলে সাতদিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এক্ষেত্রে ৭ দিন পরে কোনও যাত্রীর  করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তারপরেও কিন্তু তাঁকে আরও সাতদিনে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। অর্থাৎ যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে মহারাষ্ট্রে প্রবেশ করছেন তাঁদের কোয়ারেন্টাইনের মেয়াদ হবে মোট ১৪ দিন।

পাশাপাশি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত দেশ ঝুঁকিপূর্ণ তকমা পেয়েছে সেগুলো হল, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, চিন, ব্রাজিল, বতসোয়ানা, সিঙ্গাপুর, হংকং, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং ইজরাইল। এই দেশগুলিতে এখনও পর্যন্ত ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে। আর তাই এই দেশগুলিকে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ তকমা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এই দেসগুলি ছাড়াও ভারতের বাইরের অন্য দেশ থেকে আসা কোনও যাত্রীর শরীরে যদি করোনার নমুনা মেলে তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে চিহ্নিত করে আলাদা করা হবে এবং কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এক্ষেত্রে যদি কোনও যাত্রীর শরীরে করোনার উপসর্গ থাকে তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের