অজমেরে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ডুবে মৃত্যু সাত জনের

বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের অজমেরের নাসিরাবাদে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অজমের: দুর্গা প্রতিমা বিসর্জন ( immersion of a Goddess Durga) দিতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জলে তলিয়ে মৃত্যু হল সাত জনের। তার মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছে। আজ বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajsthan) অজমেরের নাসিরাবাদে (Nasirabad, Ajmer)। দুর্ঘটনার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

নাসিরাবাদ সদর থানার (Nasirabad Sadar police station) ভারপ্রাপ্ত আধিকারিক হেমরাজ (Station House Officer Hemraj) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজয়া দশমী উপলক্ষে এদিন নাসিরাবাদের নান্দলা গ্রামের (Nandla village) বাসিন্দারা দেবী দুর্গার মূর্তি বিসর্জনের জন্য স্থানীয় একটি পুকুরে যান। বৃষ্টির জলে ওই পুকুরটি কানায় কানায় ভর্তি ছিল। বিসর্জনে অংশ নেওয়া যুবকদের বেশ কয়েকজন পুকুরের গভীরতা অনুমান করতে পারেননি। জলে মূর্তি নামানোর সময়ে আচমকাই তলিয়ে যান সাত জন। পরে সাত জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ওই সাত জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন।  

চোখের সামনেই সাত জনকে তলিয়ে যেতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশির পরে সাত জনের নিথর দেহ উদ্ধার হয়।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা