উত্তরপ্রদেশে বিতর্কিত জমিতে গরু রাখায় পিটিয়ে মারা হল ৭০ বছর বয়সী বৃদ্ধকে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে কেমন সুশাসন চলছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। বিতর্কিত জমিতে গরু রাখায় পিটিয়ে মারা হল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধকে। বেধড়ক মারধরের ফলে হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন বৃদ্ধের ছেলে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সুলতানপুর জেলার কুরেবারের সাধোবাড়ি গ্রামে।

পুলিশ জানিয়েছে, একটি জমি নিয়ে সাধোবাড়ির বাসিন্দা ৭০ বছর বয়সী মাগ্গু রামের সঙ্গে গ্রামেরই অন্য একটি পরিবারের বিরোধ চলছিল। ওই বিতর্কিত জমিতে নিজের গরু বেঁধে রেখেছিলেন মাগ্গুরাম। কেন বিতর্কিত জমিতে গরু বেঁধে রাখলেন এই প্রশ্ন তুলে রবিবার রাতে মাগ্গুরামের ওপরে চড়াও হয় বেশ প্রতিপক্ষ শিবিরের লোকজন। কথা কাটাকাটির মাঝেই মাগ্গুরামকে বেধড়ক মারধর শুরু করা হয়। বাবাকে বাঁচাতে এসে হামলাকারীদের আক্রমণের মুখে পড়েন মাগ্গুরামের ছেলে বিজয়ও। দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে দু’জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা মাগ্গুরামকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন বিজয়। কাকার মৃত্যুর পরেই কুরেবার থানায় অভিযোগ দায়ের করেন মাগ্গুরামের ভাইপো মানিকলাল। ওই অভিযোগের ভিত্তিতে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক