চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্ত নদী সাঁতরে পরীক্ষার হলে তরুণী

নিজস্ব প্রতিনিধি, ভিজিয়ানাগ্রাম(অন্ধ্রপ্রদেশ): ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে পূরণ করতে গেলে দরকার মনের অদম্য জোর। সেই সঙ্গে সাহস। ২১ বছরের এক তরুণী অশান্ত নদী পেরিয়ে পৌঁছে গেলেন পরীক্ষার হলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সাহসী ঘটনা। পরীক্ষা আজ শনিবার।

অশান্ত নদী সাঁতার কেটে পরীক্ষার হলে পৌঁছেছেন তাড্ডি কলাবতী। ২১ বছরের তরুণীর বাড়ি অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামের মারিভালাসায়। গত কয়েদিন দক্ষিণের একাধিক রাজ্যে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। ফলে, অধিকাংশ গ্রাম বিচ্ছিন্ন। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ। অধিকাংশ নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত এলাকা থেকে মানুষদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। তাদের রাখা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবিরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাড্ডি কলাবতী বিশাখাপত্তনমের একটি বেসরকারি সংস্থার কর্মী। দুইদিন আগে তিনি গ্রামের বাড়িতে পৌঁছন। শনিবার তাঁর একটি পরীক্ষা ছিল। কিন্তু গ্রাম জলে ভাসছে। অখচ যেখানে পরীক্ষা সেই এলাকায় বৃষ্টি হলেও প্লাবিত হয়নি। তাই, পরীক্ষা বাতিল হচ্ছে না, সেটা জেনে

দুই ভাইকে কলবতী বলে, এই জল ঠেলেই সে পরীক্ষা দিতে যাবে। দরকার হলে সে সাঁতার কেটে পরীক্ষা কেন্দ্র পৌঁছবে। বোনের অদম্য মানসিকতা দেখে দুই ভাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। দুই ভাই বোনকে কোলে করে জল ঠেঙিয়ে নদীর পাড়ে নিয়ে আসে। সেখান থেকে ২১ বছরের তরুণী সাঁতার কেটে নদী পেরিয়ে ওপর প্রান্তে পৌঁছে যান। সেখান থেকে জল ঠেঙিয়ে কিছুটা দূর হেটে পৌঁছে যান পরীক্ষা কেন্দ্রে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ