Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছত্তিশগড়: বিয়ের মণ্ডপ থেকে নেতাকে তুলে নিয়ে খুন মাওবাদীদের

মাওবাদীদের ধরতে শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মাঝ রাতে এক বিজেপিকে নেতাকে বাড়ি থেকে তুলে পরিবারের সামনেই গুলি করে মাথার খুলি উড়িয়ে দিল মাওবাদীরা। মৃতের নাম নীলকান্ত লেক্কার। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নীলকান্ত কাক্কেম। তিনি একটি বিয়ের অনুষ্ঠানে পরিবারকে নিয়ে গিয়েছিলেন। সশস্ত্র মাওবাদীদের দল নীলকান্তকে বিয়ের মণ্ডপ থেকে তুলে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়। খুনের পর বিয়ের আসরে তারা একটি লিফলেট রেখে গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। মাওবাদীদের ধরতে তল্লাশি শুরু করেছে। 

মৃত নেতা ছত্তিশগড়ের উসুরের মণ্ডল সভাপতি। গত ১৫ বছর তিনি ওই পদে রয়েছেন। তাঁর স্ত্রী ললিতা জানিয়েছে, রবিবার রাত তখন সাড়ে দশটা। বিয়ের আসরে সবাই ব্যস্ত। আচমকা তিন সশস্ত্র মাওবাদী সেখানে হাজির হয়। নীলকান্তের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের আসর থেকে তুলে সেখানে সকলের সামনে পরপর গুলি চালিয়ে মাথার খুলি উড়িয়ে দেয়। মাওবাদী পরে ছিল সাদা পোশাক। 

অতিরিক্ত পুলিশ কমিশনার এই ঘটনার খবর দিতে গিয়ে জানান, নির্ভরযোগ্য সূত্রে তারা খবর পেয়েছে, ১৫০ জন সশস্ত্র মাওবাদীদের একটি দল ছত্তিশগড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, সেই ১৫০ জনের মধ্যে তিনজন বিয়ের মণ্ডপে গিয়ে ওই নেতাকে খুন করে।  হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। বিয়ের মন্ডপে পাওয়া গিয়েছে একটি লিফলেট। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির বার্তা এলো প্রকাশ্যে

 

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়