চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিক্ষিকাকে হস্টেলে ডেকে গণধর্ষণ দুই ডাক্তার-সহ তিনের

নিজস্ব প্রতিনিধি, বস্তি (উত্তরপ্রদেশ): ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন দুই চিকিৎসক এবং তাদের এক বন্ধু। ঘটনাটি উত্তরপ্রদেশের বস্তি এলাকায়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ এই তিনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। তিন ডাক্তারের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম ডা. সিদ্ধার্থ। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযুক্ত চিকিৎসক উত্তরপ্রদেশের কালী হসপিটালে কর্মরত। তাঁকে জেরা করে বাকিদের নাম জানার চেষ্টা চলছে।

নির্যাতিতা পেশায় শিক্ষিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. সিদ্ধার্থের সঙ্গে আলাপ। মাঝে-মধ্যে দুইয়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা বিনিময় চলত। সিদ্ধার্থ ডাক্তার হওয়ায় তাঁর প্রতি নির্যাতিতার বাড়তি শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল। সিদ্ধার্থ তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। তাকে হসপিটালের হস্টেলে আসার আমন্ত্রণ জানায়। সরল বিশ্বাসে তরুণী শিক্ষিকা ডা. সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর হস্টেলে। সেখানে তাঁর ঘরে ছিল আরও দুইজন। তাদের মধ্যে একজন ডাক্তার। দ্বিতীয়জন দুই ডাক্তারের বন্ধু। তারা তিনজনে মিলে ওই শিক্ষিকা তরুণীকে ধর্ষণ করে। তরুণী গত ২৭ সেপ্টেম্বর থানায় অভিযোগ রুজু করে। তরুণী বয়ানের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই তিন ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতালের তরফ থেকেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার কথা ছড়িয়ে পড়লে হাসপাতালে হৈচৈ শুরু হয়। ওই হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স সকলেই চূড়ান্ত অস্বস্তিতে রয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ