দু’সপ্তাহ ধরে চিকিৎসক দম্পতিকে ‘ডিজিটাল অ্যারেস্ট’, ১৪ কোটি হাতিয়ে চম্পট প্রতারকরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার সাইবার প্রতারণার ঘটনা ঘটল দক্ষিণ দিল্লির অভিজাত এলাকা গ্রেটার কৈলাশে। এখানে প্রবীণ চিকিৎসক দম্পতি একটি বিলাসবহুল বাড়িতে থাকেন। ডাঃ ওম তানেজা এবং তাঁর স্ত্রী ডাঃ ইন্দিরা তানেজা দুজনেই বহু বছর ধরে রাষ্ট্রসংঘে কাজ করেছেন। এবার সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হলেন ওই চিকিৎসক দম্পতি। প্রায় ১৪ কোটি টাকা খুইয়েছেন তাঁরা। এমনকী প্রায় দু’সপ্তাহ ধরে ওই চিকিৎসক দম্পতিকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয় বলেও অভিযোগ। আর এভাবেই তাঁদের সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

এদিকে আমেরিকায় দীর্ঘ কর্মজীবনের পর এই চিকিৎসক দম্পতি ২০১৬ সালে ভারতে ফিরে আসেন এবং দিল্লিতে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। তাঁদের ছেলেরা বিদেশে থাকায় বাড়িতে একাই থাকেন ওই চিকিৎসক দম্পত্তি। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর একটি ফোন কল পান। ফোন যে করেছিল সে নিজেকে দিল্লি পুলিশের একজন কর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেছিল, দম্পতির আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট অর্থ পাচার এবং মাদক পাচারের জন্য ব্যবহার করা হয়েছে। অভিযুক্তরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার আধিকারিক হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ওই দম্পতিকে নজরদারিতে রেখেছিল প্রতারকরা। তদন্তকারীদের দাবি, ভিডিও কলের মাধ্যমে তাঁদের ‘ডিজিটাল অ্যাারেস্ট’ করে রাখা হয়েছিল।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এই ‘ডিজিটাল অ্যাারেস্ট’ করে রাখার সময়ে ইন্দিরা তানিজার ৮টি ব্যাঙ্ক থেকে ধাপে ধাপে মোট ১৪.৮৫ কোটি টাকা প্রতারকরা সাফ করেছিল। ফোনের কয়েক মিনিট পরে আরেকটি ভিডিও কল আসে। তখন স্ক্রিনে পুলিশের পোশাক পরা লোকজন এবং দিল্লি পুলিশের লোগো–সহ গম্ভীর মুখের অফিসারদের দেখা যায়। তারপর খেলা শুরু হল। সাইবার প্রতারকরা চিকিৎসক দম্পতিকে বলেছিল যে, তাঁরা এখন ডিজিটালি গ্রেফতার হয়েছেন। ঘরের বাইরে যাওয়া, কারও সঙ্গে কথা বলা যাবে না। আর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সবকিছুই অপরাধ হিসেবে বিবেচিত হবে বলা হয়। প্রতি মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসক দম্পতিকে নজরদারিতে রাখা হয়েছিল।

এছাড়া ভয় এখানেই শেষ হয়নি। পরের ভিডিও কলে একটি ভুয়ো আদালত এবং বিচারক দেখানো হয়েছিল। কালো কোট, পিছনে আদালতের মতো ব্যবস্থাপনা, দেওয়ালে ছবি দেখা গিয়েছিল বলে ওই দম্পতিদের দাবি। সবকিছুই যেন বাস্তব!‌ চেয়ারে বসে থাকা প্রতারক বলল যে, যদি তোমরা সহযোগিতা না করো তাহলে গ্রেফতার করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এটি ছিল দেশের প্রথম ঘটনা যেখানে সাইবার অপরাধীরা শুধুমাত্র ভুয়ো পুলিশই তৈরি করেনি, বরং ভুয়ো সুপ্রিম কোর্ট এবং বিচারকও তৈরি করেছিল। যখন ডাঃ ওম তানেজার সন্দেহ হয় এবং তিনি দিল্লি পুলিশের স্থানীয় একজন এসএইচও’‌র সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন সাইবার প্রতারকরা ভিডিও কলের মাধ্যমে একই এসএইচও’‌কে হুমকি দেয়। এরপরই ভুয়ো বিচারক বলেন যে, এই মামলা সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে এবং স্থানীয় পুলিশ এতে হস্তক্ষেপ করতে পারে না।

এরপর ডাঃ তানেজা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ২৪ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন ধরে চিকিৎসক দম্পতি তাঁদের বাড়িতে ডিজিটাল বন্দি ছিলেন। আর সাইবার অপরাধীরা তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে বাধ্য করেছিল। কখনও তদন্ত ফি, কখনও জামিন, কখনও আদালতের যাচাইয়ের নামে টাকা স্থানান্তর করা হয়েছিল বলে অভিযোগ চিকিৎসক দম্পতির। প্রতিবারই জাল নথি পাঠানো হতো। গ্রেফতারি স্মারক, আদালতের আদেশ, ব্যাংক নোটিশ, সরকারি সিলের মতো দেখতে। সবকিছুই ভুয়ো, কিন্তু খুবই পেশাদার।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক