ত্রিপুরায় সাংবাদিককে পুলিশের হেনস্থা, মাটিতে ফেলে মার

নানা প্রান্ত থেকে নিন্দার ঝড় ওঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: যে প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলে, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে লম্বা-চওড়া ভাষণ দেয়, তার দল গণতন্ত্রে কতটা বিশ্বাস করে তার আরও একবার প্রমাণ মিলল। ত্রিপুরা পুলিশ এক সাংবাদিককে গ্রেফতার করে। গ্রেফতারের পাশাপাশি চলে শারীরিক হেনস্থা। এই ঘটনা ছড়িয়ে পড়লে নানা প্রান্ত থেকে নিন্দার ঝড় ওঠে। কী কারণে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ কী, এই খবর লেখা পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। বলা হয়নি এটাও তাকে কোথায় আটকে রাখা হয়েছে।

কিছুদিন আগে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, বিজেপির শাসনামলে সংবাদমাধ্যম, তা বৈদ্যুতিন হোক বা খবরের কাগজ, স্বাধীনতা সর্বোতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এখানেই শেষ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সরকার-বিরোধী মন্তব্য করলে তার ওপর নেমে আসে রাষ্ট্রের কোপ। সরকারের চোখে সে দেশদ্রোহী। সুপ্রিম কোর্টে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে একটি মামলাও রুজু হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই আইন এখনও কেন রেখে দেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, মোদি সরকার এই ধারা বলবৎ রাখার পক্ষেই। কারণ, এই ধারা থাকলে যে কোনও সময়ে যে কোনও ব্যক্তি, যিনি সরকার বিরোধী কথা বলবেন, তাকে গ্রেফতার করার পথ সহজ হবে। সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানিতে সরকারের তরফ থেকে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, কেন্দ্র এই আইন পুনর্বিবেচনা করে দেখবে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার ত্রিপুরায় এক সাংবাদিক হেনস্থার শিকার হলেন।

আরও পড়ুন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন মানিক সাহা

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ