Prophet: অসমে আস্ত একটা চ্যানেল হ্যাক, সম্প্রচার চলাকালীন উড়ল পাক-পতাকা

উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: নবীকে নিয়ে বিতর্কের মাঝে অসমের জনপ্রিয় একটি টিভি চ্যানেল হ্যাক হয়ে গেল। সম্প্রচার চলাকালীন টিভির পর্দায় উড়তে দেখা গেল পাকিস্তানের জাতীয় পতাকা (Pakistani flag)। ট্রিকারে (ticker) লেখা ভেসে উঠল- ‘হজরত মহম্মদকে (Prophet)সম্মান করুন।’

এই ঘটনায় অসমে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বেশ কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ করে দিতে হয়। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, চ্যানেল হ্যাক হয়েছে নাকি এই ঘটনার পিছনে চ্যানেলের কোনও কর্মীর হাত রয়েছে।

এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। চলতি মাসের ৯ তারিখ ইউটিউব চ্যানেল টাইম এইট হ্যাক (Hacked)হয়ে যায়। হ্যাক (Hacked)করে পাকিস্তানের হ্যাকিং গ্রুপ রিভলিউশন পিকে। হ্যাকিংয়ের কথা তারা বিবৃতি দিয়ে স্বীকারও করে নেয়। তবে সেই ঘটনাকে এই ঘটনা ছাপিয়ে গিয়েছে।

টাইম এইট-য়ের (Time8)ম্যানেজিং এডিটর উৎপল কান্তা জানিয়েছেন, গত ৯ জুন অনুষ্ঠা চলাকালীন সাময়িক সময়ের জন্য চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল। অনুষ্ঠান সম্প্রচারে সাময়িক বাধা তৈরি হয়। চ্যানেল হ্যাক (Hacked)হওয়ার পরে পরে সম্প্রচার কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। উৎপল কান্তা বলেন, তাদের ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে হ্যাকররা চ্যানেল হ্যাক করে।

উল্লেখ করা যেতে পারে, হজরত মহম্মদকে (Prophet)নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দেশের নানা প্রান্ত থেকেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

আরও পডু়ন প্রশাসন বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল অশান্তির নাটের গুরুর বাড়ি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার