Maharashtra Crisis: টুইটার বায়ো থেকে মন্ত্রী পরিচয় মুছলেন আদিত্য ঠাকরে!

সরিয়ে ফেললেন ‘পরিবেশ মন্ত্রী’র (Environment Minister) পরিচয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দলের বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের (Eknath Shinde) বিদ্রোহের পরে মহা বিকাশ আগাড়ি (Maha Vikash Agadi) সরকারের গদি রক্ষা যে কঠিন তা বুঝে গিয়েছেন শিবসেনা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। রাজনৈতিক সঙ্কট তুঙ্গে ওঠার মাঝেই নিজের টুইটার বায়োতে (Twitter Bio) বদল আনলেন। সরিয়ে ফেললেন ‘পরিবেশ মন্ত্রী’র (Environment Minister) পরিচয়। আর আদিত্যর এমন সিদ্ধান্ত নিয়ে শিবসেনার (Shiv Sena)  অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। 

একনাথ শিন্ডের বিদ্রোহের কারণে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি সরকারের পক্ষে গদি রক্ষার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। কেননা, এদিনই গুয়াহাটিতে বিজেপির আশ্রয়ে থাকা শিবসেনার ৩৪ জন বিধায়ক রাজ্যপাল ভগ‍ৎ সিং কোশিয়ারিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, বিধানসভায় তাঁদের দলনেতা হলেন একনাথ শিন্ডে। সেই সঙ্গে দলের মুখ্যসচেতক পদ থেকে সুনীল প্রভুকে (Sunil Prabhu) হঠানো হয়েছে। ফলে তাঁর কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।

যদিও বাগী বিধায়কদের বুঝিয়ে ফের দলে ফেরাতে উঠেপড়ে লেগেছেন শিবসেনার নেতারা। ইতিমধ্যেই বিদ্রোহী শিবিরে নাম লেখানো যোগেশ কদমের (Yogesh Kadam)  সঙ্গে ফোনে কথা বলেছেন আদিত্য ঠাকরে। দল না ভাঙার অনুরোধ জানানোর পাশাপাশি বিজেপির ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যদিও বিদ্রোহী শিবসেনা বিধায়করা নমনীয় হওয়ার কোনও ইঙ্গিত দেননি। ফলে সরকার পতন নিশ্চিত ধরে নিয়ে আগেভাগেই নিজের টুইটার বায়ো থেকে ‘পরিবেশ মন্ত্রী’র পরিচয় বাদ দিয়েছেন উদ্ধব পুত্র। যদিও শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি দাবি করেছেন, আদিত্য ঠাকরে কখনই তাঁর মন্ত্রী পরিচয় টুইটার বায়োতে ব্যবহার করেননি। 

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা