চণ্ডীগড়ের মেয়র হলেন আপের কুলদীপ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল বিজেপি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট  আম আদমি পার্টির কুলদীপ কুমারকে  চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ঘোষণা করল।  মেয়র নির্বাচন চলাকালীন সময় রিটার্নিং অফিসার অনিল মাসিহ ইচ্ছাকৃতভাবে আপ নেতার পক্ষে আটটি ভোট বাতিল করে দেয় । এরপরেই বিজেপির মনোজ সোনকার ১৬ ভোট পেয়ে মেয়র পদে জয়ী হন, কিন্তু পরে তিনি পদত্যাগ করেন। আর তারপরেই সুপ্রিম কোর্টের যায় আম আদমি পার্টি।

গত ৩০ জানুয়ারি কেন্দ্রশাসিত চণ্ডীগড় পুর নিগমের মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন ছিল। ওই নির্বাচনে যৌথভাবে লড়েছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। ৩৬ আসনের পুর নিগমে জোটের পক্ষে মোট ২০ জন কাউন্সিলর ছিলেন। কিন্তু ভোটের সময়ে প্রসিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা বিজেপি নেতা অনিল মসিহ জালিয়াতি করে আপ-কংগ্রেস জোটের আটটি ভোট বাতিল ঘোষণা করেন। ফলে জোট প্রার্থী কুলদীপ কুমার ১২টি ভোট পান। আর সংখ্যালঘিষ্ঠ হয়েও বিজয়ী হন বিজেপি প্রার্থী মনোজ কুমার সোনকার। প্রিসাইডিং অফিসারের জালিয়াতির বিরুদ্ধে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির মেয়র পদপ্রার্থী কুলদীপ কুমার। এক অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। কিন্তু হাইকোর্ট মেয়র নির্বাচনের ফলাফলের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। এর পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান আপ কাউন্সিলর।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধান বিচারপতি জানান,’ আটটি ভোটকে বৈধ হিসাবে গণ্য করা হবে এবং তার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।‘ আর এরপরেই দেশের শীর্ষ আদালত আপ নেতা কুলদীপ কুমারকে   চণ্ডীগড়ের মেয়র  হিসাবে নির্বাচিত করে। অন্যদিকে আগামী এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারাতে INDIA জোট যে প্রস্তুত তা মেয়র নির্বাচনের ফলাফলেই স্পষ্ট।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?