গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কেন্দ্র ঘোষণা কেজরির

গাণ্ডবী প্রতিদ্বন্দ্বিতা করবেন জামখাম্বালিয়া কেন্দ্র থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাণ্ডবি প্রতিদ্বন্দ্বিতা করবেন জামখাম্বালিয়া কেন্দ্র থেকে। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষনেতা কেজরিওয়াল টুইট করে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কেন্দ্রের নাম ঘোষণা করেন। কেজরিওয়ালের টুইট ইসুদান গাণ্ডবী, যিনি কৃষকদের জন্য সওয়াল করেছিলেন, কর্মসংস্থানের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালিয়ে এসেছেন, মহিলাদের স্বনির্ভর হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন, সেই গাণ্ডবী প্রতিদ্বন্দ্বিতা করবেন জামখাম্বালিয়া বিধানসভা কেন্দ্র থেকে। দলের তরফ থেকে রাজ্যবাসীকে আমাদের অনুরাধ, নতুন গুজরাত তৈরি করতে তারা দু’ হাতে ইসুদানকে ভোট দিক।

শনিবার আম আদমি পার্টি আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নাম ছিল ইসুদানের। যদিও কোন কেন্দ্র থেকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা তালিকা প্রকাশের দিন ঘোষণা করেনি আপ। ১৮২টি আসন বিশিষ্ট গুজরাত বিধানসভা ভোটের জন্য আম আদমি পার্টি ১৭৬ জনের নাম প্রকাশ করেছে। বাকি ছয়টি আসনের নাম চলতি সপ্তাহে তারা প্রকাশ করবে।

উল্লেখ করা যেতে পারে, পঞ্জাবে বিপুল ভোটে জয়লাভের পর আম আদমি পার্টি গুজরাত বিধানসভাকে পাখির চোখ করেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজে মোদির গড়ে গিয়ে প্রচার চালান। করেন রোড-শো। সেই রোড-শোয়ে জনস্রোত দেখে রীতিমতো ভয় পেয়েছে বিজেপি নেতৃত্ব। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, আসন্ন গুজরাত ভোট হবে ত্রিমুখী। কংগ্রেস-বিজেপি-আপ। 

আরও পডুন বাড়ি থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে তুলে নিয়ে গেল ইডি

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা