বন্যা কবলিত পঞ্জাবের জন্য আপ সাংসদ এবং বিধায়করা দান করবেন এক মাসের বেতন, ঘোষণা কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই রাজ্যের বেশিরভাগ জেলায় বন্যা মারাত্মক রূপ নিয়েছে। এখনও পর্যন্ত ৩০ জন প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ ঘরছাড়া। ৯৬,০০০ হেক্টরেরও বেশি জমির ফসল ডুবে গিয়েছে। এনডিআরএফ এবং সেনাবাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে। জলন্ধর, অমৃতসর, বার্নালা, হোশিয়ারপুর, লুধিয়ানা এবং মানসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার্তদের সাহায্যের জন্য আম আদমি পার্টি (AAP) উদার মনোভাবের পরিচয় দিয়েছে। আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে দলের সকল বিধায়ক এবং সাংসদরা তাদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিও পোস্ট করে কেজরিওয়াল বলেন, ‘পঞ্জাব কেবল আমাদের দেশের একটি রাজ্য নয়। এটি ভারতের একটি শক্তিশালী ঢাল। যখন ভারতে খাদ্যের ঘাটতি ছিল, ক্রমবর্ধমান জনসংখ্যাকে কীভাবে খাওয়ানো হবে তা নিয়ে ভয় ছিল সেই সবুজ বিপ্লবের সময় পঞ্জাব তার ভূমি থেকে পুরো দেশের জন্য খাদ্য উৎপাদন করেছিল। পঞ্জাব পুরো দেশকে খাওয়ায়। পঞ্জাব পুরো দেশের মানুষের ক্ষুধা দূর করার দায়িত্ব নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ সেই পঞ্জাব সমস্যায় পড়েছে। আজ প্রকৃতি পঞ্জাবের উপর এমন সর্বনাশা রূপ ধারণ করেছে যে সেখানে চারদিক বন্যাকবলিত। পঞ্জাবের জমিগুলি জলে জলময়, মানুষ গৃহহীন হয়ে পড়েছে। হাজার হাজার একর ফসল নষ্ট হয়ে গগিয়েছে। দুর্যোগের এই সময়ে, আজ প্রতিটি পঞ্জাবি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে একে অপরকে সাহায্য করছে। নিজের কষ্ট ভুলে প্রত্যেক পঞ্জাবি প্রতিবেশীর দিকে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। মানবতার এই উদাহরণ কেবল পঞ্জাবেই সম্ভব।”

কেজরিওয়ালের কথায়, “আজ আমরা যে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি তা কোনও সাধারণ বিপর্যয় নয়। ৩৭ বছর পর পঞ্জাব এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে। এক হাজারেরও বেশি গ্রাম জলে ডুবে গেছে। আড়াই লক্ষেরও বেশি মানুষ, আত্মীয় পরিজন হারিয়েছেন, আচমকা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের সারা জীবনের উপার্জন শেষ, সব স্বপ্ন চুরমার। এটি এত বড় সংকট যা আমরা কল্পনাও করতে পারি না। এই সঙ্কটের সময়ে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকার এবং আম আদমি পার্টির পুরো সংগঠন জনগণের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমাদের সরকারের মন্ত্রী, বিধায়ক এবং আম আদমি পার্টির প্রতিটি কর্মী আজ মাঠে উপস্থিত রয়েছেন। তারা দিনরাত ত্রাণ কাজে নিয়োজিত করেছেন নিজেদের। তাঁরা নিজেরাই নৌকায় করে গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন। জলে নেমে আটকে পড়া মানুষের কাছে পৌঁছাচ্ছেন, জীবন বাঁচাচ্ছেন। শুকনো রেশন থেকে শুরু করে পানীয় জল, ওষুধ, পশুর জন্য খাদ্য, প্রতিটি প্রয়োজনীয় জিনিস ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু সংকট অনেক বড় এবং আজ এই সংকটের সময়ে পুরো দেশ পঞ্জাবের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি এই কঠিন সময়ে আমরা সবাই পঞ্জাবের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবো। দিল্লি, গুজরাত, কাশ্মীর, গোয়ার সকল সাংসদ এবং আম আদমি পার্টি পঞ্জাবের এই কঠিন সময়ে বন্যার্তদের সাহায্য করার জন্য তাদের এক মাসের বেতন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করছেন। আজ পুরো দেশ পঞ্জাবের পাশে দাঁড়িয়েছে।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ইতিমধ্যেই ফিরোজপুরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা