CAA-NRC নিয়ে দ্বিচারিতা করছে কেন্দ্র: অভিষেক

বুধবার তিনি বলেন, সিএএ এবং এনআরসি নিয়ে কেন্দ্র দ্বিচারিতা করছে। এই আইন নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত আছে বলেও দাবি করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  নাগরিকতা সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে দ্বিচারিতা করছে কেন্দ্র সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের মাটিতে দাঁড়িয়ে এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিনের অসম সফরে বুধবার গিয়েছেন তিনি। আর গিয়েই সরাসরি নিশানা করেছেন কেন্দ্রকে। তিনি বলেন, বিজেপির অন্দরেই দ্বিমত রয়েছে সিএএ নিয়ে। বিজেপি ২ রাজ্যে এই প্রস্তাবিত আইন নিয়ে আলাদা আলাদা বক্তব্য রাখছে বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। 

বুধবার তিনি বলেন, সিএএ (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে কেন্দ্র দ্বিচারিতা করছে। এই আইন নিয়ে বিজেপির অন্দরেই দ্বিমত আছে বলেও দাবি করেন তিনি। তারপরেই বলেন, বাংলা আর অসমে সিএএ নিয়ে আলাদা আলাদা কথা বলছে বিজেপি। ক্ষমতায় আসার চেষ্টা করে আবারও ‘জুমলা’ করছে বিজেপি, এমনই দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ (MP)। বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অসমে খুব তাড়াতাড়ি আসবেন। তিনি তার আগে অসমে এসেছেন তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করতে। বলেন, মাথা উঁচু করে বাঁচার জন্য বিজেপিকে হারাতেই হবে। এরপরেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। বলেন, সিনেমা ট্যাক্স ফ্রি করছে বিজেপি (BJP) সরকার। অথচ জ্বালানির মূল্যবৃদ্ধি ক্রমাগত হচ্ছে।

অসমের ভূমিপুত্রই অসম রাজ্য শাসন করবেন, বলেও দাবি করেন প্রত্যয়ী অভিষেক। তাঁর বিশ্বাস, অসমেও আসবে তৃণমূলের সরকার। সংগঠনের বিস্তারের জন্য অসমের পরে তিনি ত্রিপুরা ও মেঘালয়ে যাবেন বলেও জানান। এদিন তাঁর বক্তব্যে বারবার উঠে আসে এনআরসি- সিএএ প্রসঙ্গ। বলেন, ১৬০০ থেকে ১৭০০ কোটি টাকার অর্থ খরচ করে এমন তালিকা হয়েছে যেখানে ১৯ লক্ষ মানুষের থাকা অনিশ্চয়তার মুখে। সাধারণ মানুষের টাকা নষ্ট করে এসব করা হচ্ছে। যারা ভোট দিয়েছেন, তাঁরা অবৈধ হলে কেন্দ্র সরকার ও বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন পদাধিকারী ও সরকার সবই ভুয়ো। এরপরেই বলেন, যারা সিএএ বা এনআরসি দাবি তুলছেন, সেই বিজেপি নেতারা তাঁদের কাগজ দেখাতে পারবেন ১৯৭১ সালের আগে? বলেন, অনুপ্রবেশ আটকাতে হলে বিএসএফকে সতর্ক থাকতে হবে। এদিন তিনি বলেন বিজেপির জন্য আক্রান্ত আদালত, পুলিশ থেকে চিকিৎসা ব্যবস্থা।

সবশেষে তাঁর কাছে প্রশ্ন আসে, তৃণমূলের পরবর্তী সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী (CM) পদপ্রার্থী কে? প্রশ্ন আসে, অভিষেক কি নিজেই? এই প্রশ্নের প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই ভারতবর্ষ শাসন করবেন। নিজের প্রসঙ্গে বলেন, দল তাঁকে সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন, সেই দায়িত্বই পালন করবেন ও করছেন তিনি। এদিন গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেসের নয়া কার্যালয় উদ্বোধন করেন অভিষেক।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক