বন্দির ঘুমোনোর অধিকার রয়েছে, রাতভোর জেরা করা যায় না, সাফ জানাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : বন্দি অবস্থায় অভিযুক্তের বয়ান নথিভুক্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। রাতভোর কাউকে জেরা করা যায় না। সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের।

সম্প্রতি এক মামলায় ৬৪ বছরে বৃদ্ধ রাম কতুমল ইসলামি আদালতের কাছে অভিযোগ করেন, সারা দিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর মধ্যরাতে তার বয়ান নথিভুক্ত করেছেন ইডি আধিকারিকরা। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি রেবতি মোহিতে দেরে ও বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে নির্দেশ দেন, ঘুমোনোর অধিকার মানুষের ন্যূনতম চাহিদাগুলির মধ্যে অন্যতম। তাই এই বিষয়টি সুনিশ্চিত করা প্রয়োজন। না হলে তা মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়। এরপরই আদালত নির্দেশ দেয়, অর্থ তছরূপ প্রতিরোধ আইন সংক্রান্ত মামলায় বয়ান নথিভুক্ত করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে।

উল্লেখ্য, অর্থ তছরূপ প্রতিরোধ আইনে রাম কতুমল ইসরানিকে গ্রেফতার করার আগে এক টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। গত ৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাড়ে ১০টা থেকে ভোর ৩টে পর্যন্ত বৃদ্ধের বয়ান নথিভুক্ত করা হয়। এরপর ভোর সাড়ে ৫টায় তাঁকে গ্রেফতার করা হয়। বৃদ্ধের তরফে আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল তদন্তে অসহযোগিতা করেননি। কিন্তু শারীরিক কারণে তাঁর ঘুমের প্রয়োজন ছিল। বৃদ্ধের আইনজীবীর এই বক্তব্যের প্রেক্ষিতে এদিন আদালত এই পর্যবেক্ষণ দিয়েছে।

 

 

 

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক