আদানির হিমাচলের উইলমার সংস্থায় আয়কর হানা

অভিযান হয় বুধবার সন্ধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: আদানি গোষ্ঠীর উইলমার সংস্থায় হানা দিল হিমাচল প্রদেশের আয়কর দফতর। সংস্থার বিরুদ্ধে অভিযোগ বিশাল পরিমাণে কর ফাঁকির। অভিযানের খবর দিয়েছে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা। বলা হয়েছে, গত পাঁচ বছর ধরে এই সংস্থা রাজ্য সরকারের ঘরে তাদের বরাদ্দ কর জমা করেনি।

রাজ্য আয়কর দফতরের পদস্থকর্তাদের একটি দল বুধবার সন্ধ্যায় আদানি গোষ্ঠীর উইলমার সংস্থায় গিয়ে তল্লাশি চালায়। দেখতে চায় লেনদেন সংক্রান্ত নথিপত্র। হিমাচল আয়কর দফতরের তরফ থেকে বলা হয়েছে, এটা রুটিন অভিযান। হিন্ডেনবার্গের রিপোর্টের সঙ্গে বুধ সন্ধ্যার অভিযানের কোনও সম্পর্ক নেই।

যদিও অভিযানে থাকা আয়কর দফতরের এক শীর্ষকর্তার বয়ান অনুযায়ী, হিন্ডেনবার্গের রিপোর্টের প্রেক্ষিতেই আদানি গোষ্টীর  উইলমারের দফতরে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত পাঁচ বছরে এই সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি বাজেয়াপ্ত করা  হয়েছে। অভিযান চলাকালীন সংস্থার বেশ কয়েকজন শীর্ষকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে প্রয়োজনে সংস্থার পদস্থকর্তাদের ডেকে পাঠানো হবে। 

আয়কর দফতর সরকারিভাবে এই অভিযানকে রুটিন অভিযান বললেও অনেকেই এটিকে রুটিন অভিযান বলতে নারাজ। তাদের মতে, গত পাঁচ বছর ধরে যে সংস্থা রাজ্যের ঘরে প্রাপ্য জিএসটি দেয়নি, সেই রাজ্য সরকারের আয়কর দফতরের হঠাৎ কেন মনে হল তল্লাশি অভিযানে যাওয়ার। 

এই তল্লাশি অভিযান নিয়ে আদনি গোষ্ঠী জানিয়েছে, এটা একটা রুটিন প্রক্রিয়া। সংস্থার সব কর্মী সহযোগিতা করেছে। 

আরও পড়ুন বেকায়দায় আদানি, সুপ্রিম কোর্টে মামলার শুনানি কাল

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন