আমাদের অনুপ্রেরণা নেতাজি, দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি কোবিন্দ

করোনার বিরুদ্ধে এখনও লড়তে হবে, বার্তা রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরাধীনতার শৃঙ্খল থেকে দেশবাসীকে শক্তি জুগিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন, পরাধীন ভারতের মুক্তির দিশারী হয়ে উঠেছিলেন বাংলার এই বীর সন্তান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণে উঠে এলো করোনা এবং টিকাকরণ। 

দেশবাসীকে ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তাঁর ভাষণ শুরু করেন। ভাষণের শুরুতেই স্মরণ করলেন স্বাধীন ভারত নির্মাণে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা। স্মরণ করে জাতির জনক মহাত্মা গান্ধির অবদানের কথাও। বাপুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান,  ‘১৯৩০ য়ে মহাত্মা গান্ধি দেশবাসীকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছিলেন, আমাদের একমাত্র লক্ষ্য পূর্ণ স্বরাজ। আর কীভাবে সেই পূর্ণ স্বরাজ উদযাপন করা হবে, সেটাও জাতির জনক আমাদের জানিয়ে দিয়েছিলেন।’

করোনার বিরুদ্ধে লডাইয়েও বিশ্বকে ভারত পথ দেখাতে সক্ষম হয়েছে দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই দেশ সফল। অতিমারির প্রথম পর্বে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোকে আমরা উন্নত করতে পেরেছি। পাশাপাশি আক্রান্তকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। করোনাকালে সামাজিক দূরত্ব বুঝিয়ে দিয়েছে মানুষ সঙ্ঘবদ্ধ জীব। আমাদের প্রত্যকে প্রত্যকের সঙ্গে জড়িত।  জীবনের ঝুঁকি চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তাদের এই অবদান আমরা কোনওদিন ভুলতে পারব না। করোনা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা।’

তবে করোনার বিরুদ্ধে লড়াই আমাদের এখনও শেষ হয়নি জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। মেনে চলতে হবে সেই সব নিয়ম, যে সব নিয়ম এই অতিমারির হাত থেকে রক্ষা করতে পারে। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের