এবার ল্যাগরেঞ্জ পয়েন্ট প্রতিস্থাপিত হতে চলেছে আদিত্য এল ওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : সূর্য সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে শনিবার ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রতিস্থাপন হতে চলেছে আদিত্য-এল ওয়ান মহাকাশযান। সূর্য থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে প্রতিস্থাপিত হতে চলেছে এটি।

ইসরোর তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল চারটে নাগাদ ল্যাগরেঞ্জ পয়েন্টের চারিদিকের কক্ষপথে আদিত্য এল ওয়ান প্রতিস্থাপিত হবে। মহাকাশযানটিকে কক্ষপথে প্রতিস্থাপিত করা খুবই প্রয়োজন। মহাকাশযানটিকে কক্ষপথে প্রতিস্থাপিত না করলে সেটি সূর্যের দিকে আরও এগিয়ে যাবে। ইসরোর তরফে জানানো হয়েছে, সূর্যের সম্পর্কে তথ্য পেতে এই ল্যাগরেঞ্জ পয়েন্টই গুরুত্বপূর্ণ জায়গা। সূর্য ও তার চারপাশের মহাজাগতিক অবস্থা সম্পর্কে তথ্য এই লাগরেঞ্জ পয়েন্ট থেকেই ভালো পাওয়া যাবে বলে অভিমত মহাকাশবিদদের।

গত বছর ২ সেপ্টেম্বর শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের মাধ্যমে আদিত্য এল ওয়ান মহাকাশযানের উৎক্ষেপণ করা হয়। এরপর মহাকাশযানটি পৃথিবীর চারপাশে থাকা একাধিক কক্ষপথ পেরোতে শুরু করে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে চলে যায। তারপর সেটি ল্যাগরেঞ্জ পয়েন্টের দিকে যাত্রা শুরু করে। শেষ পর্যন্ত এদিন মহাকাশযানটির ল্যাগরেঞ্জ পয়েন্টে প্রতিস্থাপিত হওয়ার কথা।

ইসরোর তরফে জানা গিয়েছে, আদিত্য এল ওয়ান মহাকাশযানটি চারটি পেলোড নিয়ে গেছে। আদিত্য এল ওয়ান মহাকাশযানটির কাজ হল, সূর্যের ওপরে থাকা একটি আবহাওয়া মণ্ডলের বিশ্লেষণ করা। পাশাপাশি সৌর ঝড় ও অন্যান্য মহাজাগতিক বিষয় নিয়ে তথ্য জোগাড় করা।

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাই কোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাসের মধ্যেই আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা