কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের আগেই যাত্রীদের টিকিটের দাম ফেরত দিল ইন্ডিগো

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী প্রায় এক সপ্তাহ ধরে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। এতেই নাকাল হয়েছেন হাজার হাজার যাত্রী। অবশেষে চাপের মুখে যাত্রীদের টিকিটের মূল্য ফেরাল ইন্ডিগো। কেন্দ্রের নির্দেশে ছয় দিনের বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিট বাবদ ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো।

মোট ৬১০ কোটি টাকার ফেরত দেওয়ার পাশাপাশি ইন্ডিগো যাত্রীদের কাছে ৩,০০০ ব্যাগ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে। এই বিমান সংস্থা সাধারণত প্রতিদিন প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে। শনিবার ইন্ডিগো ১,৫০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং রবিবার প্রায় ১,৬৫০টি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে। যার মধ্যে গন্তব্যের সংখ্যা ১৩৮। ফেরার বিমানের সংখ্যা ১৩৫টি। ইন্ডিগোর সিইও পিটার এলবার্স বলেছেন, এয়ারলাইন্সের অন টাইম পারফরম্যান্স ৭৫ শতাংশে পৌঁছেছে। সেই সঙ্গেই তিনি এই অনুরোধ করেছেন, যে সমস্ত বিমান আগে থেকেই বাতিল করা হয়েছে তার যাত্রীরা যেন বিমানবন্দরে গিয়ে অযথা ভিড় না বাড়ান। ইন্ডিগো ১০ ডিসেম্বরের মধ্যে সমস্ত সমস্যা সমাধান করে কার্যক্রম পুনরায় আগের আগের মতো সচল করার আস্বাস দিয়েছে।

আরও পড়ুন:  ইন্ডিগোর বিমান পরিষেবা বিভ্রাটের প্রভাব কলকাতায়, কতগুলি উড়ান বাতিল?

কর্মী সঙ্কটে এক সপ্তাহ ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। আর তাতেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষ-লক্ষ যাত্রীকে। একের পর এক বিমান বাতিল হচ্ছে। উপরন্তু টিকিটের টাকা ফেরত দিতে গড়িমসি করছিল ইন্ডিগো কর্তৃপক্ষ। এমন ভুরিভুরি অভিযোগ জমা পড়ার পরেই কড়া পদক্ষেপ নেয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। শনিবার (৬ ডিসেম্বর) মন্ত্রকের তরফ থেকে বাতিল হওয়া উড়ানের যাত্রীদের টিকিটের অর্থ দ্রুত ফেরানোর নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, অর্থ ফেরতের সময়সীমাও বেঁধে দেয়। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দেয়, ‘সমস্ত বাতিল বা কিংবা ব্যাহত বিমান পরিষেবার জন্য যাত্রীদের টাকা আগামিকাল রবিবার (৭ ডিসেম্বর) রাত আটটার মধ্যে ফেরাতে হবে। পাশাপাশি, যে সব যাত্রী যাত্রার তারিখ বদলাচ্ছেন তাদের কাছ থেকে বাড়তি চার্জ নেওয়া যাবে না।’ মন্ত্রক সতর্ক করে দিয়ে বলেছে, ‘টাকা ফেরত প্রক্রিয়াকরণে কোনও দেরি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ সেই কড়া বার্তার পরেই টিকিটের মূল্য ফেরালো ইন্ডিগো।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা