ইন্ডিগোর বিমান পরিষেবা বিভ্রাটের প্রভাব কলকাতায়, কতগুলি উড়ান বাতিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর বিমান বিভ্রাটের জেরে দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এতেই নাকাল হচ্ছেন যাত্রীরা। সেই প্রভাবই এবার পড়ল কলকাতা বিমানবন্দরেও। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর ৭৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ইন্ডিগোর ৭৬টি ফ্লাইটের মধ্যে ৫৩টি যাওয়ার এবং ২৩টি আসার ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। একাধিক বিমান চলছে দেরিতে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স হ্যান্ডেলে তথ্য দিয়ে জানিয়েছে রবিবার ১২৯টি ফ্লাইট ছাড়ার কথা ছিল এবং ৯৭টি ফ্লাইট আসার কথা ছিল। তবে ৫৩টি ছাড়ার এবং ২৩টি আসার বিমান বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত ৪৩টি ছাড়ার ফ্লাইটের মধ্যে ১৪টি বাতিল হয়েছে। নির্ধারিত ১৭টি আসার ফ্লাইটের মধ্যে ২টি বাতিল করা হয়েছে। তাছাড়াও ২টি বিমানের আসতে ৩০ মিনিট দেরি হয়েছে।

প্রসঙ্গত, ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করে তুলেছে। রবিবারও মোট ৬৫০টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এই নিয়ে টানা ৬ দিন ইন্ডিগোর বিমান ভোগান্তির মধ্যে রয়েছেন যাত্রীরা। এক নতুন বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, তারা আজ মোট ২,৩০০ ফ্লাইটের মধ্যে  ১,৬৫০টি ফ্লাইট পরিচালনা করছে। রবিবার হায়দরাবাদ বিমানবন্দরে ১১৫টি, মুম্বই বিমানবন্দরে ১১২টি, দিল্লিতে ১০৯টি, চেন্নাইতে ৩৮টি, কলকাতার ৭৬টি এবং অমৃতসরে ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার থেকে ইন্ডিগো ২০০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। আরও অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছে। ফলে বিমানবন্দরে আজও আটকে রয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন:  ১০ ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক হবে পরিস্থিতি, আশ্বাস দিয়েও রবিবার শয়ে শয়ে বিমান বাতিল ইন্ডিগোর

গত কয়েকদিন ধরে ইন্ডিগোর  বিমান চলাচলে ভয়ানক বিঘ্ন ঘটে। তারপর অসামরিক বিমান চলাচল দফতর (DGCA) ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ নোটিশ দেয়। এদিকে, শনিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাটিকে ৭ ডিসেম্বর (রবিবার) রাত ৮টার মধ্যে বিমান বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সমস্ত বকেয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিমানের ভাড়াও বেঁধে দিয়েছে।

ইন্ডিগো জানিয়েছে যে তারা ১০ ডিসেম্বরের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। রবিবারও ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ X হ্যান্ডেলে একটি পোস্ট করে শনিবার সকালে লেখেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিমান চলাচলে সংক্ষিপ্ত ব্যাঘাত ঘটার পর ইন্ডিগোর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দ্রুত পরিষেবা নিয়মিত করার চেষ্টা চলছে। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার বুকিং এবং ফ্লাইট স্ট্যাটাস ভাল করে দেখে তবে বেরোন।”

ইন্ডিগো নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও। মামলার আবেদনে আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করার এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিক শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানানো হয়েছে।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক