উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় পাশ হল বিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমের রাজনীতিতে বড়সড় মোড়। দীর্ঘ বিতর্ক ও তুমুল রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বুধবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাশ করল অসম সরকার। এর ফলে উত্তরাখণ্ড ও গুজরাতের পর অসম হয়ে উঠল তৃতীয় বিজেপি শাসিত রাজ্য, যেখানে ইউসিসি কার্যকর করার পথে আনুষ্ঠানিকভাবে বড় পদক্ষেপ নেওয়া হল। এই বিল পাস হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক| 

অসম সরকারের তরফে সোমবার বিধানসভায় এই বিল পেশ করা হয়। ধর্ম নির্বিশেষে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়গুলিতে এক অভিন্ন আইন চালু করাই এই বিলের মূল উদ্দেশ্য। বিল অনুযায়ী, বহুবিবাহ নিষিদ্ধ করা হবে এবং লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের জন্য সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। প্রস্তাবিত আইনে কঠোর শাস্তিও রাখা হয়েছে। বহুবিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, লিভ-ইন সম্পর্ককে মান্যতা না দিলে তিন মাস পর্যন্ত কারাবাসের প্রস্তাব রাখা হয়েছে। তবে এই বিলে স্পষ্ট জানানো হয়েছে, অসমে বসবাসকারী তফসিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধী দলগুলির তরফে তীব্র আপত্তি তোলা হয়।

আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

বিরোধী বিধায়কদের দাবি, এই আইন সমাজের একটি বিশেষ অংশের অধিকারকে প্রভাবিত করতে পারে। কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদার বলেন, ২০১৮ সালে তৎকালীন আইন কমিশন ইউসিসির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং প্রস্তাব দিয়েছিল, এমন আইন আনার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তৃত আলোচনা হওয়া উচিত। অসমে ইউসিসি বিল পাস হওয়ায় জাতীয় রাজনীতিতেও নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এখন নজর এই আইন বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপের দিকে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি