যোগী রাজ্যে আবার কিশোরীকে গণধর্ষণ, তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, পাঁচ যুবক অধরা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার যোগী রাজ্যে গণধর্ষণের ঘটনা। আর তা নিয়ে এখন জাতীয় রাজনীতি সরগরম। কারণ এই রাজ্যে এমন ঘটনা প্রথম ঘটেছে তা নয়। যোগী রাজ্যে ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা আগেও ঘটেছে। উত্তরপ্রদেশে এবার এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের বালিয়ায়। কিশোরীকে গ্রামের পাঁচ যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রথমে এই অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি বলেও অভিযোগ। তবে চাপে পড়ে এবার অভিযুক্তদের ধরতে বেশ কয়েকটি দল গঠন করেছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বাবা ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ির কাছেই একটি মাঠে গিয়েছিল ওই কিশোরী। তখন গ্রামেরই পাঁচ যুবক সেখানে ওই কিশোরীর পিছু নিয়ে পৌঁছে যায়। কিশোরীকে শাসাতে শুরু করে সেখানে। তার পর ওই কিশোরী এসবের প্রতিবাদ করলে তাঁর মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। সেখানে ওই কিশোরীকে লাগাতার গণধর্ষণ করা হয়। আর খারাপ অবস্থায় কিশোরীকে ফেলে পালিয়ে যায়। এমনকী অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় হুমকিও দিয়ে যায়। নির্যাতিতা ওই অত্যাচারের পর খুব কষ্ট করে বাড়ি ফিরে আসে।

অন্যদিকে এই গণধর্ষণের ঘটনা নিয়ে প্রথমে পুলিশ তেমন উদ্যোগ দেখায়নি বলেও অভিযোগ উঠেছে। পরে চাপ বাড়ায় তদন্তে নামে পুলিশ। আর এই গণধর্ষণের ঘটনার তদন্তে নামা এক অফিসার জানান, গণধর্ষণের পর বাড়িতে কোনওরকমে ফিরে আসে কিশোরী। তাঁকে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। কী হয়েছে জিজ্ঞাসা করতেই গোটা ঘটনাটি জানায় কিশোরী। তখনই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। গ্রামের পাঁচ যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত অফিসার হিতেশ কুমার জানান, অভিযুক্তদের সকলের বয়স ২০–২৫ বছরের মধ্যে। তাঁরা সকলেই একই গ্রামে থাকে। বালিয়ার পুলিশ সুপার ওমবীর সিং বলেছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত সকলকে গ্রেফতার করা হবে।

এছাড়া হাতরাস, উন্নাও, কাঠুয়া এমনকী বিলকিস বানোর ঘটনা সকলেরই জানা। তার মধ্যে এবার সামনে চলে এল উত্তরপ্রদেশের বালিয়ার গণধর্ষণের ঘটনা। এখানেই শেষ নয়, এই যোগী রাজ্যেরই বান্দা জেলায় এক দলিত কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পর নির্যাতিতাকে একটি সেতুর নীচে ফেলে পালায় অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা সকলেই নাবালক। তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, কিশোরীকে স্প্রে করা হয়েছিল। তাতেই সে জ্ঞান হারায়। তখন মেয়েকে তুলে নিয়ে হোটেলে যায় তিনজন। সেখানে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা সকলেই কিশোরীর পরিচিত।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক