বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৫৭ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমতে না কমতেই সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি সিলিন্ডার পিছু গ্যাসের দাম ১৫৭.৫০ টাকা কমাল তেল সংস্থাগুলো। যার জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমআদমি। সেপ্টেন্বর মাসের ১ তারিখ থেকেই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার সস্তা হওয়ার ফলে লাভের আশায় বুক বাঁধছেন হোটেল মালিক ও রেস্তোরাঁগুলো। এরফলে তাঁদের খরচ কমবে। যার জেরে উপকৃত হতে পারেন সাধারণ মানুষও। রেস্তোরাঁয় খাবারের দাম বৃদ্ধিতে এবার রাশ টানা সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন এই দাম কমার ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে ১৬৩৬ টাকায়। আগে এর দাম ছিল ১৮০২.৫০ টাকা।  একইভাবে, নয়া দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫৭.৫০ টাকা কমে হয়েছে ১৫২২.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৪০.৫০ টাকা থেকে ১৪৮২ টাকায় নেমে এসেছে। অন্যদিকে, চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ১৮৫২.৫০ টাকার পরিবর্তে এবার পাওয়া যাবে ১৬৯৫ টাকায়।  

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে ঘাসফুল শিবির

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে