বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির যন্তর মন্তরে  বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শনিবার (১০ অক্টোবর) নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে রাজধানীকে। যদিও পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি। বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। তবে তার আগেই তাঁকে  আটক করা হয়েছে। এবার বিক্ষোভে যোগ দেওয়ার আগেই দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপি প্রধান অভিজিৎ দীপককে।  

সিজেপি প্রধান অভিজিৎ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, দিল্লি পুলিশের একটি দল  বিমানের মধ্যে প্রবেশ করছে এবং তাঁকে ও সিজেপি-র অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে  বিমান থেকেই আটক করা  হচ্ছে। ভিডিওতে আরও দেখা গিয়েছে, বিমানে ওঠা মহিলা পুলিশদের উদ্দেশে দীপককে বলতে শোনা যায়, ‘আমরা বের হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেফতার করুন, আমরা ভয় পাই না।’ 

আরও পড়ুন: ‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

উল্লেখ্য, অভিজিৎ দীপক যন্তর মন্তরে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিতে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। এই অভিযান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছে সিজেপি। পাশপাশি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিও জানিয়েছে দলটি। এই দাবিগুলিকে সামনে রেখেই ‘যন্তর মন্তর ২.০’ নামে শনিবারের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে এই বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে নজিরবিহীন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ এবং বহু ট্রেন বাতিল করা হয়েছে।

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের