চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্রাতিরিক্ত দূষণে নাজেহাল দিল্লিবাসী

courtesy : Google

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে মাত্রা তিরিক্ত দূষণ  নিয়ে বেশ চিন্তায় পড়ছে পরিবেশবিদরা।  শনিবারের সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট, শ্বাসকষ্ট-সহ অন্যান্য সমস্যা থেকে এদিনও রেহাই পেলেন না দিল্লিবাসী। দূষণের সঙ্গে ধোঁয়াশার কারণে সকালের দিকে লাইট জ্বালিয়েই চলাচল করেছে অনেক যানবাহন।  শনিবার সকালে দিল্লিতে  এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৮। যা বর্তমানে বাতাসের গুণগতমানের একদমই ‘খারাপ’-এর পর্যায়ে। প্রতিদিন বিকাল ৪ টের সময় ২৪ ঘণ্টার গড় একিউআই রেকর্ড করা হচ্ছে।  বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৯ , বুধবার ৪০১, মঙ্গলবার ৩৯৭, সোমবার ৩৫৮, রবিবার ২১৮, শনিবার ২২০ এবং শুক্রবার ২৭৯।

দিল্লির ছাড়াও আশেপাশে এলাকাতেও বাড়ছে দূষণের মাত্রা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী পার্শ্ববর্তী গাজিয়াবাদে ২৭৪ , গুরুগ্রামে ৩৪৬, গ্রেটার নয়ডায়  ২৫৮, নয়ডায় ২৮৫ এবং ফরিদাবাদেও ৩২৮।  প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়। দিল্লি সরকার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরের একটি যৌথ প্রকল্পের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে যে শুক্রবার রাজধানীর বায়ু দূষণের প্রায় ৪৫ শতাংশ যানবাহন নির্গমনের জন্য দায়ী।

তবে নির্মাণ কাজ নিষিদ্ধ করা এবং ডিজেল চালিত ট্রাকজাতীয় রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ করা সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও গত কয়েক দিনে দিল্লির বায়ুর গুণমান হ্রাস পেয়েছে। দূষণ থেকে দিল্লিবাসীকে নিস্তার দিতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার, তাও পরিস্থিতি হাতের বাইরে। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। কবে কমবে দূষণের মাত্রা সেই অপেক্ষাতেই আছে দিল্লির এলাকাবাসীরা।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ