পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঙাশ মাছ বাঙালির রান্নাঘরে বেশ পরিচিত একটি নাম। বাজারে সাধারণত চাষের পাঙাশই বেশি দেখা যায়, তবে নদীর পাঙাশের স্বাদ ও গন্ধে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। মাছটি যে ধরনেরই হোক, সঠিক মশলা ও রান্নার কৌশল জানা থাকলে পাঙাশ দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু নানা পদ। তার মধ্যে মিষ্টিকুমড়ো দিয়ে পাঙাশের রসা হতে পারে একেবারে ঘরোয়া অথচ মুখরোচক।

মিষ্টিকুমড়োর হালকা মিষ্টি স্বাদ আর পাঙাশ মাছের নরম মাংস, দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় ঝোলঝোলে এই পদ। গরম ভাতের সঙ্গে দুপুরের পাতে এই রান্না থাকলে সাধারণ খাবারও হয়ে উঠতে পারে বেশ জমজমাট।

উপকরণ

পাঙাশ মাছ – ৫-৬ টুকরো
মিষ্টিকুমড়ো – ২৫০ গ্রাম
আলু – ১টি
পেঁয়াজ কুচি – ১টি
টমেটো – ১টি
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
কাঁচালঙ্কা – ২-৩টি
তেজপাতা – ১টি
শুকনো লঙ্কা – ১টি
নুন – স্বাদমতো
চিনি – সামান্য
সরষের তেল – প্রয়োজনমতো
জল – প্রয়োজনমতো
ধনেপাতা কুচি – সামান্য

আরও পড়ুনঃ রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

প্রণালি

প্রথমে পাঙাশ মাছ ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে সরষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তার পর আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলু ও মিষ্টিকুমড়োর টুকরো দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এর পর প্রয়োজনমতো জল ও সামান্য নুন দিয়ে ঢেকে রান্না করুন। আলু ও মিষ্টিকুমড়ো কিছুটা সেদ্ধ হলে ভাজা পাঙাশ মাছ ও কাঁচালঙ্কা দিয়ে দিন। আঁচ কমিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। স্বাদে সামান্য ভারসাম্য আনতে এক চিমটে চিনি দিতে পারেন। ঝোল একটু ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মিষ্টিকুমড়ো দিয়ে পাঙাশের সুস্বাদু রসা। 

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ