এনসিপির সভাপতি পদে অজিত পওয়ারের নিয়োগ অবৈধ, নির্বাচন কমিশনকে জানাল শরদ গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সর্বভারতীয় সভাপতি পদে অজিত পওয়ারের নিয়োগ অবৈধ। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠী।  ফলে তাঁর নেওয়া কোনও সিদ্ধান্তের বৈধতা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুলাই কাকা শরদ পওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুগামী বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের বিজেপি-সেনা জোট সরকারে সামিল হয়েছিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। রাজনৈতিক ডিগবাজি খাওয়ার পুরস্কার হিসেবে উপমুখ্যমন্ত্রীর পদও বাগিয়ে নিয়েছিলেন। অজিত গোষ্ঠীর পক্ষ থেকে নিজেদের আসল এনসিপি হিসেবে দাবি করা হয়। এমনকি শরদ পওয়ারকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেখানে রাতারাতি বিক্ষুব্ধদের পক্ষ থেকে অজিতকে সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। দলের নাম ও প্রতীক ব্যবহারের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও দেয়। পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে এনসিপির নাম ও প্রতীক ব্যবহারের অধিকার তাঁর হাতেই থাকা উচিত বলে জানিয়েছিলেন শরদ পওয়ার।

প্রকৃত এনসিপি কারা তার প্রমাণ চেয়ে গত ২৭ জুলাই যুযুধান দুই গোষ্ঠীকেই বিশেষ নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এনসিপির দুই গোষ্ঠীকে তথ্য-প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। শরদ পওয়ারের পক্ষ থেকে বাড়তি চার সপ্তাহ সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধে সাড়া দিয়ে ৮ সেপ্টেম্বরের মধ্যে তথ্য-প্রমাণ জমা দেওয়ার জন্য এনসিপির যুযুধান দুই গোষ্ঠীকে নির্দেশ দিয়েছিল। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় শরদ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এনসিপিতে কোনও ভাঙন হয়নি। ফলে সর্বভারতীয় সভাপতি হিসেবে শরদ পওয়ারই রয়েছেন। অজিত পওয়ারের নিয়োগ সম্পূর্ণ অবৈধ।’

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

ইরানি হামলার আশঙ্কায় বিমান পরিবর্তন, তুরস্ক থেকে গোপন অভিযানে সরানো হয় ট্রাম্পকে

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করা কি ধূমপানের চেয়েও মারাত্মক?

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

কম বাজেটে ঘুরে আসুন ভারতের এই ৬ অসাধারণ জায়গা

সূর্যগ্রহণের প্রভাবে মিথুন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!