মোদি সরকারের এটি শেষ বিদায়ী বাজেটঃ অখিলেশ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪’র ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতার তীব্র সমালোচনা করেছে  বিরোধীরা । বাজেট থেকে খুব বেশি কিছু বেরিয়ে আসেনি বলে দাবি করেছে বিরোধী শিবিরের একাংশ। কংগ্রেস সাংসদ শশী থারুর পর এই বাজেট নিয়ে সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

বাজেট পেশ নিয়ে অখিলেশ বলেন, ‘এটি নরেন্দ্র মোদি সরকারের বিদায়ী বাজেট।  এই বাজেটে নেই উন্নয়নের লক্ষ্য। বাজেট যদি জনগণের জন্য না হয় তাহলে সেটা অপচয়। বিজেপি সরকার গত দশ বছরে শাসনের একটি লজ্জাজনক রেকর্ড তৈরি করেছে। এবার সেই লজ্জাজনক রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিবাচক  সরকার আসবে।‘

অন্যদিকে শশী থারুর বাজেট বক্তৃতাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন। এই বাজেটে অর্থনীতির সমস্যাগুলি সমাধান করতে পারবে না বলে দাবি করেছে কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার  সংসদের নিম্নকক্ষ লোকসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নির্মলা অনেক গপ্পো বুনেছেন। যেমন, ‘আয়কর কাঠামোয় কোনও বদল আসছে না। কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল। সেগুলির সময়সীমা আরও বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হচ্ছে। ৭ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি টাকা করা হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। প্রত্যক্ষ কর অনেক বেড়েছে। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে।‘ এছাড়াও এদিনের বাজেটে  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান গেয়েছেন নির্মলা সীতারামন। আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?