চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৩ অগস্ট থেকে বন্ধ অমরনাথ যাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ ২৩ অগস্ট থেকে সাময়িক বন্ধ অমরনাথ যাত্রা। রাস্তা পুনর্নির্মাণের কাজের জন্য আপাতত দক্ষিণ কাশ্মীর হিমালয়ের অমরনাথ মন্দিরের এই যাত্রা স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে পবিত্র চারি মোবারক যাত্রা পাহলগাম রুট দিয়ে এগিয়ে যাবে বলে জানানো হয়েছে। ৬২ দিন ধরে পাহালগাম রুট থেকে ৪৮কিমি এবং বলতাল রুট থেকে ১৪কিমি পথে এখনও পর্যন্ত ৪.৪ লক্ষের বেশি তীর্থযাত্রী গিয়েছেন।

সরকারি এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ” বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) দ্বারা তীর্থযাত্রীদের চলাচলে ঝুঁকিপূর্ণ অংশে জরুরী মেরামত ও যাত্রাপথের রক্ষণাবেক্ষণের জন্য এই দুই রুটে সাময়িক বন্ধ থাকবে। ২৩ অগস্ট থেকে যাত্রা সাময়িকভাবে উভয় রুট থেকে স্থগিত থাকবে। চারি মোবারক যাত্রা ৩১ অগস্ট শেষ হবে। এই যাত্রা পাহলগাম রুট দিয়ে অগ্রসর হবে।”

ইতিমধ্যে ৩৬২ জন তীর্থযাত্রীর দল এই যাত্রায় যোগ দিতে রবিবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ১১টি গাড়ির একটি কনভয়ে রওনা হয়েছে। যাত্রা শুরু করার জন্য বলতাল বেস ক্যাম্পের দিকে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ