ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট থেকেই অমর্ত্যের ভুয়ো মৃত্যুর খবর

মঙ্গল সন্ধ্যায় হুট করে নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর যে খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তার নেপথ্য ছিল ট্যুইটারের এক ভুয়ো অ্যাকাউন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা বললেও কম বলা হয়। মঙ্গল সন্ধ্যায় হুট করে নোবেলজয়ী(Nobel Laureate) অমর্ত্য সেনের(Amartya Sen) মৃত্যুর যে খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তার নেপথ্য ছিল ট্যুইটারের এক ভুয়ো অ্যাকাউন্ট(Fake Twitter Account)। সেই অ্যাকাউন্ট আবার খোলা হয়েছিল অর্থনীতিতে সদ্য সদ্য নোবেল জয়ী ক্লডিয়া গোল্ডিনের(Claudia Goldin) নামে। ক্লডিয়া আবার অমর্ত্যের ছাত্রী। তাই বিশ্ববাসীর কাছে সেই খবরের গ্রহণযোগ্যতা নিয়ে কোনও অবকাশ ছিল না। যদিও পরে ক্লডিয়া নিজেই জানান, যে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে অমর্ত্যের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে তা আদতে তাঁর নয়। তাঁর নামে ওই অ্যাকাউন্ট খোলা হলেও আদতে তা ফেক অ্যাকাউন্ট। এরপরে পরেই অমর্ত্য কন্যা নন্দনা সেন(Nandana Sen) জানান, তাঁর বাবা ভাল আছেন, সুস্থ আছেন। কেউ যেন তাঁর মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবর না ছড়ান।

অমর্ত্যের মৃত্যুর ভুয়ো খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তেই বাংলার প্রথম শ্রেনীর এক সংবাদমাধ্যমকে নন্দনা জানান, অমর্ত্য ভালই আছেন। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে রয়েছেন আর নন্দনা রয়েছেন নিউ ইয়র্কে। সেখান থেকেই তিনি জানিয়েছেন, ‘বাবার মৃত্যু হয়েছে এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তাঁর সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন। আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি সোমবার রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’ এরপরে পরেই জানা যায়, ইতালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি ক্লডিয়ার নামে ওই ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টটি তৈরি করেছেন। সেই অ্যাকাউন্ট থেকেই লেখা হয়েছিল, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’ যদিও পরে সেই ট্যুইট মুছে ফেলা হয়।

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ