চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা, দিল্লির অটোচালকের কীর্তিতে তুমুল চাঞ্চল্য এলাকায়

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: নিজের প্রেমিকা তথা লিভ ইন পার্টনারকে শ্বাসরুদ্ধ করে হত্যার(Murder Case) অভিযোগ উঠল দিল্লির এক অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির(Delhi Incident) নন্দ নগরী এলাকায়। শনিবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় পুলিশ। কিন্তু মৃত্যুর আসল কারণ সম্বন্ধে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠলেও তাঁর জলজ্যান্ত কোনও প্রমাণ এখনও মেলেনি‌। তবে পুলিশের অনুমান ওই খুনের নেপথ্যে অটোচালক আনার সিংয়ের সক্রিয় ভূমিকা রয়েছে।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি, অভিযুক্তের কড়া শাস্তির দাবি তৃণমূল বিধায়কের

রবিবার মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। সর্বপ্রথম ওই মহিলার মৃতদেহ আবিষ্কার করেন তাঁর ভাই গোলু। সেও দিদির সঙ্গে ওই অটো চালকের বাড়িতেই থাকত। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে মৃতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় ছোট চিহ্ন দেখা গিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই সবটা পরিষ্কার হবে।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশদের বনেটে ঝুলিয়ে ঘোল খাওয়ালেন সাহসী চালক, রোমহর্ষক ঘটনা দিল্লিতে

এদিকে মৃতার ভাই গোলু পুলিশকে জানিয়েছে, তাঁর দিদির বয়স ২৫ বছর। কয়েকমাস আগেই তাঁর স্বামী অসুস্থতার কারণে মারা যায়। এরপর মাস চারেক আগে দিদির পরিচয় হয় অটোচালক আনার সিংয়ের সঙ্গে। এর কয়েকদিনের মধ্যেই একসাথে থাকা শুরু করেন দুজনে। ভাই গোলুও তাঁদের সঙ্গেই থাকত। কিন্তু আচমকা দিদির ঝুলন্ত দেহ বাথরুমে দেখে চমকে যায় সে। এরপর তড়িঘড়ি দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও মহিলার মৃত্যুর পিছনে আনার সিংয়ের হাত রয়েছে বলেই মনে করছেন পুলিশ। অটোচালক তাঁর দিদিকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। আপাতত পূর্ণাঙ্গ পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ