কোটি টাকার সম্পত্তির মালিক রিক্সাওয়ালা, লটারি পেলেন কি?

স্বামী-মেয়েকে হারিয়ে একা হয়ে পড়েন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভূবনেশ্বর: এক অনন্য নজিরের সাক্ষী কটক। মিনতী পট্টনায়ক নামে এক বৃদ্ধা তাঁর এক কোটি টাকার সম্পত্তি এক রিক্সাচালককে দান করলেন। কিন্তু কেন?

৬৩ বছরের বৃদ্ধার সংসার ছিল কানায় কানায় পূর্ণ। স্বামী-মেয়েকে নিয়ে সুখেই কাটছিল দিন। দরকার পড়লে বুদ্ধ শ্যামলের ডাক পড়ত। ডাক পেলেই হাজির হতেন। বাড়িয়ে দিতেন সাহায্যের হাত। বুদ্ধ শ্যামল পেশায় রিকশাচালক। রিক্সায় ওই পরিবারকে গন্তব্যে পৌঁছে দিতেন।

২০২০ সালে মিনতি দেবীর স্বামীর মৃত্যু হয়। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে পড়ল ইতি, চিরকালের জন্য। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে গত বছর বৃদ্ধা হারান তাঁর কন্যাকে। বৃদ্ধা একা হয়ে পড়েন। মিনতী দেবী একা হয়ে পড়েন। বৃদ্ধার আত্মীয়স্বজন প্রচুর থাকলেও তাঁরা তাঁর পাশে এসে দাঁড়াননি। বিপর্যয়ের দিনে সহায়-সম্বল হয়ে ওঠেন বুদ্ধ শ্যামল। নিজের বাড়ি, গয়না-সহ মোট কোটি টাকার সম্পত্তি বৃদ্ধা বুদ্ধ শ্যামলকে দান করলেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৃদ্ধা জানান, ‘স্বামীকে হারিয়েছি ২০২০ সালে। পরের বছর চলে গেল মেয়ে। দুটি ঘটনা আমায় রীতিমতো ধাক্কা দিয়েছে। স্বামী-মেয়ে নেই। তাই, আমার কাছে সম্পত্তিরও কোনও মূল্য নেই। দুঃসময়ে আত্মীয়স্বজন কেউ আমার পাশে দাঁড়ায়নি। দাড়িয়েছিল এক রিক্সাওয়ালা এবং তাঁর পরিবার। তাই, আমি আমার সম্পত্তি বুদ্ধ শ্যামলকে দান করার সিদ্ধান্ত নিই।’

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের