দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে হাজিরা অঙ্কুশের, ২২ সেপ্টেম্বর রবিন উথাপ্পাকে তলব

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মিমি চক্রবর্তীর পর মঙ্গলবার দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার মিমি চক্রবর্তীকে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সকাল থেকে রাত আটটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার ইডি দফতরে পৌঁছে গিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। পাশাপাশি এদিন ইডির দফতরে তলব করা হয়েছে উর্বশী রাউতেলাকেও। ব্যাটিং অ্যাপ মামলায় ২২ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাকেও তলব করা হয়েছে।

জানা গিয়েছে, বেটিং অ্যাপের প্রোমোশন যাঁরা যাঁরা করেছিলেন, তাঁদের সকলকেই ডেকে পাঠানো হচ্ছে। বেআইনি জেনেও কেন ওই বেটিং অ্যাপের প্রোমোট করেছিলেন, কত টাকা পেয়েছিলেন, কীভাবে টাকা তাঁদের দেওয়া হয়েছিল, সবটাই জানতে তলব করা হয়েছে।

অবৈধ বেটিং বেটিং অ্যাপের প্রচার করে বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁদের  জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে ইডি। মঙ্গলবার নির্দিষ্ট সময়ের আগেই হাজিরা দিয়েছেন অঙ্কুশ হাজরা। নোটিশ অনুযায়ী, মঙ্গলবার সকাল সকাল দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে ইডির দফতরেও হাজিরা দিয়েছেন তিনি। এবার প্রশ্ন হল, অভিনেতাকে কী কী জিজ্ঞাসা করা হবে? জানা গিয়েছে, 1xbet বেটিং অ্যাপ নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে অভিনেতাকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিযোগ, ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1xbet বেটিং অ্যাপের প্রচার চালিয়েছেন মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা। আর সেই জালিয়াতির টাকায় আর্থিক সুবিধা নিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, কীভাবে এই বেআইনি অ্যাপ সংস্থার থেকে তাঁরা যুক্ত হলেন, কীভাবে তাঁরা এই অ্যাপ থেকে টাকা পেলেন। কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তা জানার জন্যই তদন্তকারী এজেন্সি তলব করেছে। মানি লন্ডারিং আইন অনুযায়ী তাঁর বক্তব্য রেকর্ড হবে। মিমি, অঙ্কুশ ছাড়াও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও একই অ্যাপ সংস্থার সঙ্গে যুক্ত থাকার কারণে তলব করেছে ইডি। বছর কয়েক ধরেই অনলাইন অবৈধ বেটিং অ্যাপ মামলায় নাম জড়াচ্ছে বলিউড তারকাদের। নাম আছে ক্রিকেটারদেরও। অভিযোগ, এই অবৈধ বেটিং অ্যাপগুলির মাধ্যমে প্রতারণা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অতিরিক্ত টাকার লোভে লাখ লাখ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন তারা। এর পরিণতি হচ্ছে মর্মান্তিক। কয়েকদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছিল। তাদের নিজ শহরে ইডির দফতরেও দেখা গিয়েছিল। তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল, এই বেটিং অ্যাপের মালিকরা কীভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কীভাবে তাকে অর্থ প্রদান করা হয়েছিল, তারা কোথায় কর প্রদান করেছিলেন? সংস্থাটি অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে জড়িত একাধিক মামলার তদন্ত করছে, যেগুলি অসংখ্য মানুষ এবং বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণা করেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ