বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল : সাতসকালে ভোটার লাইনে হাজির ভোটাররা। SIR-র মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ট্রাইব্যুনালে আটকে রয়েছে আরও কিছু নাম। এই পরিস্থিতিতে শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। সকাল থেকেই রাজ্যের ১৬ জেলায় চলছে নির্বাচন। এদিন ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বাম সমর্থকরা। এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

ভোটের আগের রাত বুধবারেই অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ডোমকল। এদিন দফায় দফায় বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাত পেরিয়ে সকাল হতেই সেই সংঘর্ষের আঁচ টের পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালেই রায়পুর এলাকায় সিপিএম সমর্থকরা ভোট দিতে গেলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বাম সমর্থকরা জানিয়েছেন, তাদের ভোটদানে বাধা দেওয়ার বিষয়টি দেখেও নিষ্ক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকেও কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ।

ডোমকলের ২১৭ নম্বর বুথে সিপিএম সমর্থক ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বজাজ। কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয় থাকার অভিযোগ তিনি মানেননি। সকালে এলাকা উত্তপ্ত থাকলেও  পরে বাম সমর্থকদের আশ্বস্ত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মাধ্যমে ভোটদান করেন বাম সমর্থকরা। ভোট দানে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে কিছু জানায়নি তৃণমূল। আগের দিনের অশান্তির কারণে এলাকা উত্তপ্ত ছিল। এদিন পুলিশের পক্ষ থেকে মাইকিং করতে শোনা যায়। তাঁরা জানিয়েছে, সকল ভোটারদের সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পর্যাপ্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সেখানে মোয়াতেন রয়েছে। তাঁদের মাধ্যমে নিয়ে যাওয়ার কথা বলা হয়। কেন্দ্রীয় বাহিনী তাঁদের পাহারা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গিয়েছে। সেখানে ভোট দিয়েছেন ভোটাররা। 

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু