বন্দে ভারতে আবার পাথর বৃষ্টি

২০৬০৮ মহীশূর-চেন্নাইগামী বন্দে ভারত এক্সপ্রেসে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অব্যাহত বন্দে ভারত এক্সপ্রেসে পাথরবৃষ্টি। এবার পাথর হামলা মহীশূর-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেসে। রেলের তরফ থেকে টুইট করে পাথবাজির খবর দিতে গিয়ে বলা হয়েছে, ২০৬০৮ মহীশূর-চেন্নাইগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় কয়েকজন পাথর ছোঁড়ে। পাথরের আঘাতে গাড়ির কাচ ভেঙে গিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার। দুর্ঘটনাটি ঘটেছে কে আর পুরম এবং বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে। দুর্ঘটনায় গাড়ি চালক ট্রেন থামান। কোচ পরীক্ষা করা হয়। পরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়  ২০৬০৮ মহীশূর-চেন্নাইগামী বন্দে ভারত এক্সপ্রেস।   যাত্রীর আঘাত পাওয়ার খবর নেই। 

বন্দে ভারত এক্সপ্রসে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। তা নিয়ে আবার শুরু হয় কেন্দ্র বনাম রাজ্যে সংঘাত। হামলার ঘটনাট ঘটেছে পশ্চিবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ে। এমনকী বন্দে ভারত এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে। 

ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম- হায়দ্রবাদগামী বন্দে ভারত এক্সপ্রেসে। সুন্দর  প্য়াকেটে ছিল একটি বড়া ভাজা। সেটা বের করতেই  তেল গড়িয়ে পড়তে শুরু করে। 

আবার দেরি করে গন্তব্যে পৌঁছনোর মতো ঘটনাও ঘটেছে। নির্ধারিত সময়ের পরেও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দেরিতে ছাড়ে হাওড়াগামী বন্দে ভারত। সব মিলিয়ে যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেটা স্বপ্ন হিসেবেই রয়ে গেল। স্বপ্ন আদৌ বাস্তবায়িত হবে, এমন আশা কেউ আপাতত করছে না। 

আরও পড়ুন ‘লেট লতিফ’ বন্দে ভারত, ক্ষুব্ধ যাত্রীরা

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের