গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন কেজরিওয়াল , কি বললেন দিল্লির মুখ্যমন্ত্রী ?   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে তাঁকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারির পরে শুক্রবার প্রথমবার মুখ খুললেন অরবিন্দ। তিনি বলেন, “আমার জীবন দেশের জন্য উৎসর্গ করা হয়েছে। আমি জেলে থাকলেও দেশের সেবা করে যাব।“

২০২১-২২ সালের বাতিল হওয়া দিল্লি মদ নীতি সম্পর্কিত অর্থ পাচারের মামলায় অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি হেফাজতে এক রাত কাটানোর পর কেজরিওয়াল শুক্রবার  দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেন। ইতিমধ্যেই  মুখ্যমন্ত্রীকে ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি।

উল্লেখ্য,  আম আদমি পার্টির দাবি, তাঁর গ্রেফতারির পিছনে ষড়যন্ত্র রয়েছে । দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে আপ। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে আম আদমি পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের জেরে দিল্লিতে শুরু হয়েছে যানজট। তার গ্রেফতারের আপ নেতারা  কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের