বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে গহলৌত পুত্রকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই অতি সক্রিয় হয়ে উঠেছে মোদি জমানায় আমজনতার কাছে ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে ওঠা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সকালেই রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। আর তার কয়েক ঘন্টার মধ্যেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে মরু রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভব গহলৌতকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চলতি বছরের শুরুতেই বিজেপি সাংসদ কিশোরীলাল মীনা ইডির কাছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের পুত্র বৈভব গহলৌতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। ওই অভিযোগে তিনি বলেন, ‘রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের একাধিক ব্যবসায় কালো টাকা খাটছে। বৈভব ও তাঁর ব্যবসায়িক অংশীদার ওই কালো টাকা লেনদেনে সরাসরি যুক্ত।’ মুদ্রা পাচার নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছিলেন।

এতদিন ওই অভিযোগ নিয়ে নির্বিকল্প সমাধিতে ছিলেন ইডির আধিকারিকরা। রাজ্যে বিধানসভা ভোটের মুখেই ‘রাজনৈতিক প্রভুদের’ হাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার মতো প্রচারের হাতিয়ার তুলে দিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অতি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভবকে ইডির তলব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা কটাক্ষের সুরে বলেছেন, ‘বিধানসভা ভোটে হার নিশ্চিত বুঝতে পেরেই ইডিকে লেলিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাতে লাভ হবে না। রাজ্যে আগেরবারের চেয়েও বেশি আসন জিতে ক্ষমতা দখল করবে কংগ্রেস।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল