কংগ্রেসে থেকেই স্বচ্ছ রাজনীতির লড়াই চালাবেন শচিন পাইলট

রাজেশ পুত্র দল না ছাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, দৌসা: রাজনৈতিক পণ্ডিতদের বোকা বানিয়ে দিলেন শচিন পাইলট। বাবা রাজেশ পাইলটের ২৩ তম মৃত্যুবার্ষিকীতেই রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নয়া দল গড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তাই রবিবার দৌসায় শচিনের কর্মসূচির দিকে তাকিয়েছিল গোটা দেশের রাজনৈতিক মহল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে কংগ্রেসেই থেকে গেলেন রাজেশ-পুত্র। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মল্লিকার্জুন খাড়গেরা।

তবে দল না ছাড়লেও রাজনৈতিক প্রতিপক্ষ তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে বিঁধতে কসুর করেননি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন তা থেকে পিছু হঠবেন না বলে জানিয়ে ৪৫ বছর বয়সী রাজনেতা বলেন, ‘যুব প্রজন্মের ভালো ভবিষ্যতের জন্যই আমার লড়াই। সাধারণ মানুষ সব সময়ে আমার সঙ্গে থেকেছেন। না আমার কণ্ঠস্বর দুর্বল, না আমি পিছু হঠব। দেশবাসীর স্বার্থে আজকে সত্যির রাজনীতির প্রয়োজন। আমি চাই না যুব প্রজন্মের ভবিষ্যত নিয়ে কেউ খেলা করুক। আমার আবস্থান একদম স্পষ্ট। আমি স্বচ্ছ রাজনীতি চাই। এক সময়ে যিনি বলতেন, ভুলের জন্য সাজা পাওয়া উচিত, আজ তিনি চোখ বন্ধ করে রয়েছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না।’ বাবা রাজেশ পাইলট যেভাবে সারা জীবন বঞ্চিত ও কৃষকদের স্বার্থে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি যে সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চান, তাও এদিন স্পষ্ট করেছেন শচিন।

রাজস্থান বিধানসভা ভোটের আগে মরুরাজ্যের বিদ্রোহী নেতা দল না ছাড়ায় অনেকটাই স্বস্তিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায, ‘শচিন পাইলট যে দল ছাড়বেন না তা আমরা জানতাম। দল ছাড়ার হলে তো বহু আগেই ছাড়তে পারতেন। রাজস্থানে ক্ষমতা ধরে রাখতে দল শুধু গহলৌত নয়, সচিনের ওপরেও অনেকটা নির্ভরশীল।’

জঙ্গিদের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি