কেজরিওয়ালের জায়গায় দিল্লির রাজ্যপাট সামলাবেন অতিশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেল মুক্তির পরেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল কে হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। এই  আবহে মঙ্গলবার সামনে এল এক তথ্য। কেজরির পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আপ মন্ত্রী অতিশী মারলেনা। এদিন আজ আম আদমি পার্টির (আপ) বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এদিন বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। এরপরেই মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন অতিশী । বলা বাহুল্য,  এতদিন তিনি  দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন । পাশাপাশি, অর্থ, পূর্ত, রাজস্ব দফতর ছিল তাঁর হাতে। শুধু তাই নয়, কেজরিওয়াল যখন জেলেবন্দি ছিলেন সেইসময় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন অতিশী।   আর এবার তিনিই হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।  সূত্রের দাবি, নতুন মন্ত্রিসভায় কোনও উপমুখ্যমন্ত্রী থাকবেন না। 

উল্লেখ্য, তিহার জেল থেকে মুক্তি পাওয়ার দুদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই প্রশ্ন উঠছিল কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই আবহে সামনে এল  আপ মন্ত্রী অতিশী এবার হতে চলেছেন দিল্লির নয়া মহিলা মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, এরআগে দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত। আর এবার ফের তৃতীয় বার অতিশী দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?