৫ মন্ত্রীকে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতিশী। শনিবার তিনি সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। অতিশী ছাড়াও এদিন সুলতানপুর মাজরা থেকে প্রথম বার বিধায়ক নির্বাচিত হওয়া, আম আদমি পার্টির নেতা মুকেশ আলাওয়াতও এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন।  এছাড়াও  মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাস গেহলট এবং সৌরভ ভরদ্বাজ। বলা বাহুল্য,  এদিন একেবারে  ছিমছাম ভাবেই শপথগ্রহণ করেছেন অতিশী এবং তাঁর মন্ত্রীরা। 

তিহার জেল থেকে মুক্তি পাওয়ার দুদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই প্রশ্ন উঠছিল কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর তখনই সামনে আসে অতিশীর নাম। বলা বাহুল্য, এরআগে দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিত। আর এবার ফের তৃতীয় বার অতিশী হলেন  দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার আগে অতিশী ছিলেন দিল্লির শিক্ষামন্ত্রী। পাশাপাশি, অর্থ, পূর্ত, রাজস্ব দফতর ছিল তাঁর হাতে। শুধু তাই নয়, কেজরিওয়াল যখন জেলেবন্দি ছিলেন সেইসময় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন অতিশী। একথায় বলা যায়, তখন থেকেই কার্যত ভারপ্রাপ্তের ভূমিকা পালন করছিলেন তিনি।   আর এবার অতিশী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী, সামলাবেন গোটা রাজধানী।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?