ফের ভারত জোড়ো যাত্রা ন্যায় যাত্রায় হামলা, ভাঙচুর জয়রামের গাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বের হওয়া ভারত জোড়ো যাত্রায় হামলার ঘটনা ঘটল। কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশের গাড়িতে। এর আগে শনিবার এই ভারত জোড়ো যাত্রায় হামলা চালানো হয়।

এদিন ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা চতুর্থ দিন। এদিন অসমের সোনিতপুর থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল এই ভারত জোড়ো যাত্রা। অসমের জমুগিরিঘাট এলাকা দিয়ে যখন কংগ্রেস সমর্থকরা ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি নিচ্ছিল, তখন হামলা চালায় বিজেপি কর্মীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পৌঁছোনোর আগেই এই হামলা চালানোর ঘটনাটি ঘটে। বিজেপি সমর্থকরা বেশ কিছু গাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আহ্বায়ক মহিমা সিং জানান, বিজেপি সমর্থকরা হামলা চালানোর সময় জয়রাম রমেশের গাড়িও সেখানে এসে পড়ে। তাঁর গাড়িতেও হামলা চালানো হয়। জয়রাম রমেশের গাড়ি থেকে ভারত জোড়ো যাত্রার স্টিকার খুলে ফেলা হয়। সেইসঙ্গে বিজেপি সমর্থকরা তাঁর গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি যে সব সংবাদমাধ্যমের কর্মীরা ভারত জোড়ো যাত্রা কভার করতে এসেছিল, তাঁদের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা