আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান-আমেরিকার সম্পর্ক। শান্তি চুক্তি লঙ্ঘন করে একে অপরের উপর হামলা চালাতে শুরু করেছে দুই পক্ষই। এর মধ্যেই নিজেদের আকাশসীমায় আমেরিকার একটি ‘এমকিউ-৯’ (MQ-9) ড্রোন প্রবেশ করায় সেটিকে গুলি করে ধ্বংস করার দাবি করেছে ইরান।  

বুধবার (৮ জুলাই) ইরানের বুশেহর শহরের আকশসীমায় দেখা গিয়েছিল মার্কিন এই ড্রোন। যার মূল্য থেকে প্রায় ৩৫ মিলিয়ন (প্রায় ৩৩৩ কোটি ৯ লাখ টাকা)। সেটাই ধ্বংস করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি’র মুখপাত্র হোসেইন মহবি জানান, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘনের পর বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটিকে আঘাত করে ও ধ্বংস করতে সক্ষম হয়।

আরও পড়ুন: ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

জানুন এই ড্রোন সম্পর্কে…

এমকিউ-৯ রিপার  আমেরিকার বহুল ব্যবহৃত একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। এর মৌলিক কাঠামোর উৎপাদন ব্যয় প্রায় ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে  এর সঙ্গে মাল্টি-স্পেক্ট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম যুক্ত হলে একটি পূর্ণাঙ্গ ড্রোনের দাম ৩ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে পৌঁছায়। বিশেষ নজরদারি প্রযুক্তি ও অতিরিক্ত সক্ষমতা যুক্ত থাকলে দাম হতে পারে ৫ থেকে ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই ঘটনাকে আমারিকার জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। 

 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে